অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ প্রধানমন্ত্রীর

নতুন প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রতি বর্ষায় গাছ লাগানো এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক আচরণের তিনটি বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি।


রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সুন্দর পরিবেশ ও মানবিক সমাজ গঠনে নতুন প্রজন্মের করণীয় হিসেবে তিনটি পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশনের বিরতিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের নতুন প্রজন্ম ধীরে ধীরে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রথমত, নিজেদের শহর, ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

দ্বিতীয়ত, প্রতি বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সব সময় সদয় ও মানবিক আচরণ করতে হবে।

এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক।

এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী এবং ছয়জন শিক্ষক পরিদর্শনে অংশ নেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষকও এ কর্মসূচিতে যোগ দেন।

সংসদ ভবনে পৌঁছানোর পর শিক্ষার্থীরা ভবনটির ইতিহাস ও সার্বিক কার্যক্রম সম্পর্কে আয়োজিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তাঁরা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদ গ্যালারিতে বসে সরাসরি অধিবেশন প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ব্রিফিং শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার

1

জলবায়ু সহনশীলতা ও গ্রামীণ জীবিকা জোরদারে ১১২ মিলিয়ন ডলারের প

2

শ্রমবান্ধব নীতি ও নতুন শ্রম আইনের কারণে ডিএফসির অর্থায়নের যো

3

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

4

ছাত্রলীগের নাশকতার অভিযোগ, সমন্বয়কদের শ্রীমঙ্গল ভ্রমণ নিয়ে র

5

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, এক ছাদের নিচে নির্মাণ-ব

6

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার প্রতিয

7

পীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

8

খিলপাড়া মজুমদার বাড়ি: ঐতিহ্য, শিক্ষা ও জনকল্যাণের দুই শতাব্দ

9

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়া এয়ারলাইন্স

10

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি

11

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা

12

অবসর নয়, ঘুমাতে যাওয়ার কথা বলেছিলাম: অমিতাভ বচ্চন

13

চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ

14

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃ

15

২০২৭ সালের হজ প্রস্তুতিবিষয়ক প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে বাংল

16

সুদহার বাড়িয়েও ইয়েনের দর ঠেকাতে পারল না ব্যাংক অব জাপান

17

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

18

গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে: মাহ্দী আমিন

19

বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন দুই প্রধ

20