অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাত কিলোমিটার হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত সার্বভৌমত্ব র‌্যালিতে অংশ নিয়ে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে শুরু হওয়া এ র‌্যালিতে তাঁর সঙ্গে অংশ নেন দলের হাজারো নেতাকর্মী ও সমর্থক।

সরকারের প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের মধ্যেই প্রটোকল ছাড়াই নেতাকর্মীদের সঙ্গে রাজপথে হেঁটে র‌্যালিতে অংশ নেন তারেক রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে ‘সার্বভৌমত্ব’ শীর্ষক এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতাকর্মীদের সঙ্গে হেঁটে তিনি বিকেল সাড়ে ৪টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছান।

র‌্যালি চলাকালে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের দুই পাশে হাজারো মানুষ ভিড় করেন। আশপাশের উঁচু ভবনের জানালা ও ছাদ থেকেও নারী, পুরুষ ও শিশুরা হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

র‌্যালির পুরো পথ স্বাভাবিক গতিতে হেঁটে অতিক্রম করেন তারেক রহমান। নয়াপল্টন থেকে শুরু হওয়া র‌্যালিটি কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন সড়ক, রমনা পার্ক সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, ফার্মগেট ও ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ বিষয়ে বাসসকে বলেন, একজন প্রধানমন্ত্রীর পুরো র‌্যালিতে এভাবে হেঁটে অংশ নেওয়ার ঘটনা বাংলাদেশে নজিরবিহীন। গণতন্ত্র পুনর্নির্মাণের অভিযাত্রায় এ দৃশ্য দেশবাসীকে উজ্জীবিত করবে বলে তিনি মনে করেন। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিতে গিয়ে দীর্ঘ পথ হেঁটেছেন বলেও উল্লেখ করেন তিনি।

র‌্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আমান উল্লাহ আমান। আরও ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এ ছাড়া বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক র‌্যালিতে অংশ নেন।

এর আগে বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফরহাদ হালিম ডোনার এবং ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানসহ কেন্দ্রীয় নেতারা।

র‌্যালিকে কেন্দ্র করে দুপুর ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকায় তাঁদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড ছিল। বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরেও তাঁরা র‌্যালিতে অংশ নেন।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় এক যুগ লন্ডনে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর বিভিন্ন জনসভা ও রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিলেও বিএনপির দলীয় র‌্যালিতে তাঁর এটিই প্রথম অংশগ্রহণ।

সূত্র: বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প উঠছে একনেকে

1

রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোর

2

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি

3

সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পর

4

ধর্ম যার যার, পরিচয় সবার বাংলাদেশি: প্রধানমন্ত্রী

5

৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল; ভোগান্তিতে শিক্ষার্থীরা

6

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে: শিক্ষামন

7

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সরকারি ঋণের হার কম, আইএমএফের প্রাক্

8

দুই মাসের সংকোচন কাটিয়ে অক্টোবরে ঘুরে দাঁড়াল বাংলাদেশের অর্থ

9

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান

10

সিনিয়র সচিব হলেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান

11

ঠাকুরগাঁওয়ে ড্রেজারে বালু উত্তোলনে হুমকিতে টাঙ্গন নদী, প্রশা

12

নিরাপত্তার কারণে বাগেরহাট ও মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল

13

প্রতিরোধভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা গড়ছে বাংলাদেশ: ডা. জু

14

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

15

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্

16

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৫ পেশ

17

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা

18

বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনে বিরলে বিভিন্ন

19

রাজনীতিতে আসার আগে যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

20