অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমানের দুটি উড়োজাহাজ ফ্রেইটার করতে বিনিয়োগে আগ্রহী বিদেশি প্রতিষ্ঠান

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য উড়োজাহাজ লিজ নেওয়া এবং বহরের দুটি উড়োজাহাজকে পণ্য পরিবহনের উপযোগী করতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপ। এ বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব দেওয়ার আগ্রহ জানিয়েছে প্রতিষ্ঠানটি।


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ লিজ নেওয়া এবং বহরের দুটি উড়োজাহাজকে পণ্য পরিবহনের জন্য বিশেষায়িত ফ্রেইটারে রূপান্তরে বিনিয়োগ করতে চায় আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় উড়োজাহাজ ক্রয়, অর্থায়ন, লিজিং এবং সম্পদ ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী হাইবারি গ্রুপের দীর্ঘদিনের অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেন উইলিয়াম প্রোথেরো।

বৈঠকে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থাকে আরও শক্তিশালী ও লাভজনক করতে উড়োজাহাজের বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন উড়োজাহাজ সরবরাহ পেতে যে সময় প্রয়োজন হবে, সেই মধ্যবর্তী সময়ের চাহিদা পূরণে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। তবে এ ক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার, রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত বিষয় যথাযথভাবে যাচাই করা হবে।

দেশে আকাশপথে পণ্য পরিবহনের চাহিদা বাড়ার বিষয়টিও বৈঠকে তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে থাকা দুটি উড়োজাহাজকে পণ্য পরিবহনের জন্য বিশেষায়িত ফ্রেইটারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান কার্গো চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বিমানের আয় বৃদ্ধিতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

হাইবারি গ্রুপের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানান মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ, উড়োজাহাজ লিজিং, অর্থায়ন এবং কার্গো পরিবহনের সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ধরনের সহযোগিতা দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও বিকাশে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে: প্

1

খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ইমামদের আহ্ব

2

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

3

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধা

4

জাতীয় ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

5

আগস্টে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১০.৫৩ শতা

6

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

7

আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্

8

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

9

ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ

10

বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে ডাকসেবা সপ্তাহ শুরু

11

ঢাকা ওয়াসার রাজস্ব আদায়ে সাফল্য, প্রশংসিত উপ-প্রধান রাজস্ব ক

12

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর প্রধানমন্ত্রীর গুর

13

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখ

14

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারে

15

শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্

16

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন

17

বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান

18

সেবামুখী ও মানবিক প্রশাসনের নতুন ধারা গড়াই লক্ষ্য: গাজীপুরের

19

সিনিয়র সচিব হলেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান

20