অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

ঢাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বিদেশে যাওয়ার সময় রোববার গভীর রাতে তাকে আটক করা হয়।


ঢাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়তে চেয়েছিলেন সুইডেন আসলাম। তবে তার প্রকৃত গন্তব্য মালয়েশিয়া ছিল বলে জানা গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে সুইডেন আসলামকে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা-ডিবি) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেপ্তারের পর সুইডেন আসলাম বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর প্রায় ১৯ বছর কারাভোগ করেন সুইডেন আসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তির

1

গুণগত শিক্ষা ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়তে সরকার প্রতিশ্রুতিব

2

২০২৭ সালের হজ প্রস্তুতিবিষয়ক প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে বাংল

3

৪৫তম বিসিএসের ৪৬ সহকারী কমিশনারকে বিভিন্ন কাস্টমস দপ্তরে পদা

4

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: ম

5

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ

6

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

7

জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্র পুনর্গঠনের রূপকার

8

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

9

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বা

10

মাদারীপুরে শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা, ভাঙচুর

11

বিশ্বকাপ পথে মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনা

12

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

13

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়া এয়ারলাইন্স

14

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

15

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ

16

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প এক বছরের মধ্যে শেষ করার নির

17

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

18

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলকার তুর্কের সাক্ষাৎ

19

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

20