অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ড্রেজারে বালু উত্তোলনে হুমকিতে টাঙ্গন নদী, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন নদীতে অনুমোদন ছাড়াই ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ ও আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ কর্মকাণ্ড চললেও কার্যকর পদক্ষেপ না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।


ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন নদীতে দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ছাড়াই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু তুলে বিক্রি করা হলেও সরকার হারাচ্ছে রাজস্ব। একই সঙ্গে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ও পার্শ্ববর্তী কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, টাঙ্গন নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু নদীর পাশে বড় বড় স্তূপ করে রাখা হয়েছে। পরে ভেকু মেশিন দিয়ে ট্রাকে বোঝাই করে বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের দাবি, বরুনাগাঁও এলাকার একাধিক পয়েন্টে এভাবে বালু উত্তোলনের কর্মকাণ্ড চলছে।

অনুসন্ধান ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বরুনাগাঁও এলাকায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সঙ্গে জেলা শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম সবুজের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ছাড়া একই এলাকায় সেলিম, জালাল ও রাব্বিসহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা করছে। প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর আইনি পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে নদীভাঙনের ঝুঁকি বাড়ার পাশাপাশি আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয়দের মতে, নদী থেকে বালু উত্তোলন করতে হলে সরকারি নিয়ম মেনে ইজারা দিতে হবে এবং পরিবেশের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। কিন্তু অনুমোদন ছাড়াই বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলনের ফলে নদী ও পরিবেশের ক্ষতি হচ্ছে বলে তারা দাবি করেন।

অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম সবুজ বলেন, নদীর পাশের জমির মালিকের সঙ্গে চুক্তি করে তিনি বালু উত্তোলন করছেন। তবে নদী থেকে বালু উত্তোলনের বৈধ ইজারা কিংবা সরকারি অনুমোদনের কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। একই এলাকায় অন্যদের সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা করেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুণ এলাকার একটি নির্দিষ্ট পয়েন্টে সরকারিভাবে বালু উত্তোলনের ইজারা দেওয়া হয়েছে। ওই স্থান ছাড়া জেলার অন্য কোথাও নদী থেকে বালু উত্তোলনের অনুমতি নেই।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, সরকারি অনুমতি ও ইজারা ছাড়া কোথাও বালু উত্তোলনের সুযোগ নেই। যারা আইন অমান্য করে বালু উত্তোলন করছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি হিসাবে একটি নির্দিষ্ট স্থানে বালু উত্তোলনের অনুমতি থাকলেও বরুনাগাঁওসহ বিভিন্ন পয়েন্টে কীভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি চলছে, তা তদন্ত করা প্রয়োজন। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সরকারি রাজস্ব রক্ষা এবং টাঙ্গন নদীকে রক্ষায় দ্রুত স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের গণতান্ত্রিক মূল্যবোধের অঙ্গীকারের প্রশংসা তাকা

1

নাকাটি হাটের শিক্ষক তৈয়বর রহমানকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ,

2

১০ লিটারে মিলত না পুরো তেল, কারচুপিতে ধরা পড়ে জরিমানা গুনল দ

3

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর

4

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগে সহ

5

স্বাস্থ্য-শিক্ষাসহ গুরুত্বপূর্ণ খাতে কানাডার সহযোগিতা চাইলেন

6

দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন: পার্বত্য

7

গণতন্ত্র শক্তিশালী করতে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার বিকল

8

অ্যানিমেটেড সিরিজে এবার মেসি

9

নারীদের এগিয়ে নিতে পারলে বদলে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ: সমাজক

10

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বা

11

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্

12

ঢাকায় সমন্বিত ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়তে সরকারের বহ

13

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য ২০৩১ সালের মধ্য

14

ভারতের কাছে হার, সাফে হ্যাটট্রিক শিরোপা অধরা রইল বাংলাদেশের

15

জাতিসংঘে অংশ নেওয়া প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

16

৪ হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে এগিয়ে এলজিইডির আরসিআইপি, এডিবি

17

আইইবি নির্বাচনে এ্যাবের প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের আভাস

18

স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

19

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে

20