অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের ব্যয় ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের কাছ থেকে আদায় করতে চান ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় করা অর্থ ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের কাছ থেকে আদায়ের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র যেসব দেশকে সামরিক সুরক্ষা দিয়েছে, যুদ্ধের সম্পূর্ণ ব্যয় তাদেরই পরিশোধ করতে হবে।


ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের অর্থ ইসরায়েল ও উপসাগরীয় মিত্র দেশগুলোর কাছ থেকে আদায় করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তা পাওয়া দেশগুলোরই যুদ্ধের যাবতীয় ব্যয় বহন করা উচিত।

রোববার প্রচারিত সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, তাদের কাছ থেকে যুদ্ধের সব ব্যয় আদায় করা হবে। তিনি বলেন, ‘আমরা সব অর্থ ফেরত পাব। তারা শতভাগ অর্থ পরিশোধ করবে। কারণ, আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না।’

এবারই প্রথম সরাসরি ইসরায়েলের কাছ থেকেও যুদ্ধের ব্যয় আদায়ের কথা জানালেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না।

এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের কাছ থেকেও যুদ্ধের ব্যয় আদায়ের কথা বলেছিলেন তিনি। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সামরিক উপস্থিতির সুবিধাভোগী হিসেবে এসব দেশকে অর্থ পরিশোধের আহ্বান জানান ট্রাম্প।

তবে উপসাগরীয় দেশগুলো শুরু থেকেই বলে আসছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা সম্পর্কে তাদের অবহিত করা হয়নি। বরং ইরানের পাল্টা হামলায় দেশগুলোর সামরিক ও বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দেশ সংঘাতের কূটনৈতিক সমাধানের পক্ষেও অবস্থান নিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৪ হাজার ৭১০ কোটি ডলার। তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের ব্যয় এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।

বিশ্লেষকদের ধারণা, সরাসরি যুদ্ধের ব্যয় বা ক্ষতিপূরণ আদায়ের সম্ভাবনা কম। তবে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে অতিরিক্ত বিনিয়োগ, মার্কিন অস্ত্র কেনা কিংবা বাণিজ্যিক সুবিধা আদায়ের চেষ্টা করতে পারেন ট্রাম্প।

অন্যদিকে, ইসরায়েলের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের বিষয়ে ট্রাম্প তুলনামূলকভাবে বেশি আন্তরিক হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

চ্যাথাম হাউসের বিশ্লেষক নিল কুইলিয়ামের মতে, ট্রাম্পের এই বক্তব্যকে বাস্তব নীতিগত প্রস্তাবের পরিবর্তে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা উচিত। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা এবং ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষের পর যুদ্ধের দায় ও ব্যয় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প—এমন ধারণাও দিয়েছেন বিশ্লেষকেরা।

সূত্র: আল-জাজিরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিমপুর কারাগারে পণ্য তৈরি করে মাসে ৫-৭ হাজার টাকা আয় করছেন

1

ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিট

2

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, রাহুল গান্ধী আটক

3

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আল

4

ইরানে অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ বন্ধে যুক্তরা

5

টেকসই উন্নয়নে বিএসটিআই আরও শক্তিশালী করার ঘোষণা শিল্পমন্ত্রী

6

ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ:

7

সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত

8

পীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

9

‘সর্বহারা’ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, উদ্বেগে রাবির শিক্ষকরা

10

বিমানের দুটি উড়োজাহাজ ফ্রেইটার করতে বিনিয়োগে আগ্রহী বিদেশি প

11

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

12

ভেনিস উৎসবের অভিজ্ঞতায় আত্মবিশ্বাস বেড়েছে সুনেরাহর

13

গোয়েন্দা সংস্থার পরিচয়ে জামায়াতের এক এমপিকে দল ছাড়তে ফোন: সং

14

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

15

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করেছিল আওয়াম

16

শ্রমিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদে

17

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে

18

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

19

২৭ অক্টোবর টোকিওতে তারেক রহমান-তাকাইচি বৈঠক

20