অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা ও অগ্নিসংযোগ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং জোরদার করেছে পুলিশ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচার, পুরোনো ভিডিও ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও শনাক্তেও কাজ চলছে।


ডিসেম্বর মাসকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার মনিটরিং বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করছে।

এদিকে ডিসেম্বরকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে কিংবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে প্রচারণা ও উসকানিমূলক বক্তব্য ছড়ানোর বিষয়টিও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বাংলানিউজকে বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করেছে।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ভেতর ও বাইরে থেকে কারা অপপ্রচার চালাচ্ছে, তা শনাক্তে কাজ চলছে। পাশাপাশি পুরোনো ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ভিডিও সম্পর্কে নাগরিকদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর প্রতিদিন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

এর আগে গত ১০ নভেম্বর পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আগের তিন দিনে দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে এবং ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দেশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। এতে সাম্প্রতিক নাশকতার ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভবিষ্যৎ নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

অন্যদিকে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় শনিবার চট্টগ্রামে মোহাম্মদ জাহাংগীর আলম নামে এক পুলিশ সুপারকে (এসপি) গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে এসপি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, জাহাংগীর আলমের ব্যক্তিগত ও সরকারি—দুই মোবাইল ফোনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়জীবনের ৫০ বছর পূর্তিতে সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

1

ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার:

2

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

3

ধর্মীয় অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

4

পাঁচ বছরের ছোট প্রেমিক ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি স

5

বরিশালের আগৈলঝাড়ায় বসতঘরের সেই দুটি কবর ভেঙে ফেললেন সজীব

6

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

7

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম প্রস্তুতির নির্দেশ

8

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

9

ফুলবাড়ীতে জমি বিরোধে কীটনাশক প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগ

10

বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

11

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

12

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

13

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

14

গণতন্ত্র শক্তিশালী করতে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার বিকল

15

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16

রিবাকিনার পর চায়না ওপেন থেকে ছিটকে গেলেন সাবালেঙ্কাও

17

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা কমেছে, স্থিতিশীলতা বেড়েছে: যুক্তর

18

ব্যাটে-বলে শেহজাদের ঝলক, ৩৫ রানে জিতল বসুন্ধরা স্ট্রাইকার্স

19

জ্বালানির কর কমানোর সিদ্ধান্ত জার্মান সরকারের

20