বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আবারও অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ হয়ে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সকালে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে তার রওনা হওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর চত্বরে পৌঁছানোর পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৫ নভেম্বর সিঙ্গাপুরে যান প্রবীণ এই রাজনীতিবিদ। চিকিৎসকদের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর দেশে ফেরার প্রস্তুতি নেন তিনি। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর আবারও অসুস্থ বোধ করেন।
হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
এ সময় তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
পরিবারের পক্ষ থেকে ড. খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মন্তব্য করুন