গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে কাশিয়ানী উপজেলার শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যমতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেন।