অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজস্ব আইন ও নীতিমালায় ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

নিজস্ব আইন, সংবিধি, বিধি ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার স্বাধীনতা পেয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এ বিষয়ে গত ৯ নভেম্বরের আগের সিদ্ধান্তও বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।


দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বায়ত্তশাসন ও স্বাধীনতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কমিশনের সব সদস্য এবং ভার্চুয়াল মাধ্যমে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেন।

সভায় গত ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে ৯ নভেম্বরের সভায় এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা অক্ষুণ্ন রেখে নিজ নিজ আইন, বিধিবিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

তবে ৯ নভেম্বরের সভার সিদ্ধান্ত নিয়ে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসন এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরতে ১৮ নভেম্বর বিশেষ সভা আয়োজন করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

বিস্তারিত আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রথম সিদ্ধান্ত হিসেবে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

অন্য সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

সভায় আরও উল্লেখ করা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে নিজস্ব স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়জীবনের ৫০ বছর পূর্তিতে সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

1

বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে ভারতে মার্কিন পররাষ্ট্রমন

2

এলএনজি সরবরাহ বাড়াতে নতুন পরিকল্পনা বাংলাদেশের

3

রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন, হতাহতের ঘটনা নেই

4

সুন্দর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত

5

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকা

6

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন

7

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী অপরাধীই: স্বরাষ্ট্রমন্ত্রী

8

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

9

স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্

10

পীরগঞ্জের বিসমাইলে অশ্রুসিক্ত বিদায়ে দুর্গা প্রতিমা বিসর্জন

11

ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ:

12

ফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

13

স্বৈরাচারের ফেরার পথ তৈরি করা শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধান

14

ডেঙ্গু দমনে ঢাকাজুড়ে টাস্ক ফোর্সের অভিযান

15

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন ক

16

স্বাস্থ্য-শিক্ষাসহ গুরুত্বপূর্ণ খাতে কানাডার সহযোগিতা চাইলেন

17

প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্য

18

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্

19

রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোর

20