অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন, প্রশ্ন রিজভীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে বিদেশিদের কাছে সহযোগিতা চাইছেন কেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, শেখ হাসিনা ভুল করেছেন, কিন্তু তাঁর মধ্যে কোনো অনুশোচনা নেই।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন এবং দেশে ফেরার উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা ভুল করেছেন, কিন্তু তাঁর মধ্যে কোনো অনুশোচনা নেই। তিনি কোন লজ্জায় পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করছেন? দেশে ফিরে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবেন বলে কি তিনি মনে করছেন? দেশের মানুষ কি তা নীরবে মেনে নেবে?

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে সমর্থন বা স্বীকৃতি আদায়ের চেষ্টা করছেন, যাতে দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে থাকা দণ্ড কার্যকর না হয়। একসময় বিভিন্ন বিষয়ে কঠোর বক্তব্য দেওয়া শেখ হাসিনা এখন কেন বিদেশিদের কাছে সহযোগিতা চাইছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে আটকে রাখা হয়েছিল। তখন আওয়ামী লীগের নেতারা ও আইনমন্ত্রী বলতেন, আদালত নিজস্ব গতিতে চলে এবং আইন তার নিজস্ব গতিতে চলে। শেখ হাসিনার ক্ষেত্রেও আইন ও আদালত নিজস্ব গতিতে চলবে বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, দেশে ফিরলে তাঁকে সংবর্ধনা জানাবে কে? আবু সাঈদের মা, মুগ্ধের বাবা, নাকি আহনাফের স্বজনেরা? যেসব পরিবারের সন্তানরা প্রাণ হারিয়েছেন, গুলিতে নিহত হয়েছেন, সেই শহীদ পরিবারের সদস্যরা কি তাঁকে সংবর্ধনা জানাবেন?

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিক জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের স্মৃতি ও রক্তের দাগ এখনো মুছে যায়নি। এসব ভুলে গিয়ে শেখ হাসিনা দেশে ফিরে আবার ফ্যাসিবাদী শাসন চালু করবেন, এমনটা ভাবলে তিনি ভুল করবেন।

আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশে গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল। রাজনৈতিক দল নিষিদ্ধ এবং সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। মাত্র চারটি সংবাদপত্র চালু রেখে অন্যগুলো বন্ধ করা হয়। মানুষের কথা বলা ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। পাকিস্তানিরা সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে না চাওয়ায় এ দেশের মানুষ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার পর ক্ষমতায় আসা ব্যক্তিরাও জনগণের ওপর নির্যাতন চালিয়েছেন। রক্ষীবাহিনীর অত্যাচার ও নিপীড়নের ঘটনাও ছিল ভয়াবহ।

রিজভীর ভাষ্য অনুযায়ী, ৭ নভেম্বরের গণজাগরণের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় রাজনীতির ক্ষমতার কেন্দ্রে আসেন। ৩ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ৭ নভেম্বর তিনি মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার পাশাপাশি দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নেন।

জিয়াউর রহমানের অর্থনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে রিজভী বলেন, আজকের তৈরি পোশাকশিল্পের প্রবক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রবাসী শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের পাঠানো রেমিট্যান্সকে দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে।

তিনি বলেন, খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। তাঁর সময়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি চাল রপ্তানির পর্যায়েও পৌঁছেছিল।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে রিজভী বলেন, জিয়াউর রহমান স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতেন। দেশের স্বার্থ যাদের সঙ্গে রক্ষা হবে, তাদের সঙ্গেই বন্ধুত্বের নীতি গ্রহণ করেছিলেন তিনি। চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছিল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ বছরেও জলবায়ু পদক্ষেপে অগ্রগতি নেই: স্থানীয় সরকারমন্ত্রী

1

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার প্রতিয

2

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

3

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ

4

শিক্ষার্থীদের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ হতে হবে:

5

মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্

6

বর্ণিল আয়োজনে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী মে

7

মাদ্রাসায় অগ্নিকাণ্ড: হাসপাতালে ৭৯ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন

8

কর্ণফুলী ইপিজেডের কারখানায় সবুজের ছায়ায় শ্রমিকদের স্বস্তি

9

অবশেষে মুখ খুললেন রোনালদো, চাইলেন ক্ষমা ও নিজের শাস্তি

10

বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

11

পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী

12

ইরানকে পুরোপুরি ধ্বংস করতে পারবে না যুক্তরাষ্ট্রের সামরিক শক

13

ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার:

14

ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে ২০ টিম, অনিয়মে জরিমানা ও সরকারি বা

15

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার

16

কপ ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তা

17

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক

18

কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন

19

দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্

20