অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, চিকিৎসা পেলেন ১০০ রোগী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ১০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি ছানি অস্ত্রোপচার ও কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ১০ জন রোগীকে বাছাই করা হয়েছে।


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শুক্রবার এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট এবং হাবিবুর রহমান জীবন ও আলহাজ নজরুল ইসলামের অর্থায়নে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন মোবারক আলী চক্ষু হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক মেয়র ইকরামুল হক, সাধারণ সম্পাদক ও মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি ইমদাদুর রহমান, হাসপাতালের সহসভাপতি মো. শাহজাহান, মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা।

এ ছাড়া উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. রাহুল বর্ম্মন ও ডা. প্রণামী রায় এবং মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট ও হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য মোকাদ্দেস হায়াত মিলন ও কামরুজ্জামানসহ অন্যরা।

দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে ১০০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া ছানি অস্ত্রোপচার ও কৃত্রিম লেন্স সংযোজনের (আইওএল) জন্য ১০ জন রোগীকে বাছাই করা হয়।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৫ বছরেও হাল ছাড়েননি রুস্তম, পেঁপে চাষে সপ্তাহে আয় ২ হাজার

1

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

2

দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার:

3

ঢাকা বাঁচাও কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হলেন তিন নতুন সদস্য

4

জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরক

5

শিল্প-কলকারখানা মঙ্গলবার সন্ধ্যা থেকে আগের মত গ্যাস পাবে: প্

6

বিনিয়োগ ও এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বা

7

শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্

8

জলবায়ু সহনশীলতা ও গ্রামীণ জীবিকা জোরদারে ১১২ মিলিয়ন ডলারের প

9

জনগণের ম্যান্ডেট নিয়ে সবসময় জনগণের পাশে বিএনপি: স্থানীয় সরকা

10

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে জলবায়ু অর্থায়ন ও দ্বিপক্ষীয় সম্পর

11

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্

12

স্বৈরাচারের ফেরার পথ তৈরি করা শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধান

13

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

14

নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভ ছড়াচ্ছে ভারতে

15

পর্যটন খাতে বড় পরিবর্তনের রোডম্যাপ বাংলাদেশের

16

বিদ্যুৎ খাতের প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক

17

ঠাকুরগাঁওয়ে জেন্ডার বৈষম্য রোধে যুবদের সঙ্গে প্রশাসনের সংলাপ

18

শৈশবেই বৈষম্য রুখতে প্রাথমিকে অভিন্ন পোশাক ও খাবার-জনপ্রশাসন

19

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

20