অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার নতুন এনআইডির আবেদন করার সুযোগ নেই: নির্বাচন কমিশন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক থাকায় নতুন করে পরিচয়পত্র পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কর্মকর্তারা বলছেন, আইন ও কারিগরি বিধিনিষেধের কারণে একবার এনআইডি পাওয়ার পর দ্বিতীয়বার নতুন করে আবেদন করার সুযোগ নেই।


জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেয় নির্বাচন কমিশন। বর্তমানে তাঁর এনআইডি লক অবস্থায় থাকায় নতুন করে আবেদন করে পরিচয়পত্র পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এ ক্ষেত্রে আইনি ও কারিগরি—দুই ধরনের বাধা রয়েছে। জাতীয় পরিচয়পত্র আইন অনুযায়ী, একজন ব্যক্তি একবার এনআইডি পাওয়ার পর দ্বিতীয়বার নতুন করে আবেদন করতে পারেন না। একাধিকবার ভোটার নিবন্ধন করে এনআইডি নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনায় ধরা পড়ার পর অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে। আবার কেউ সরল বিশ্বাসে একাধিক এনআইডির আবেদন করার কথা স্বীকার করে দ্বিতীয় পরিচয়পত্র বাতিল করেছেন। সাধারণত এ ক্ষেত্রে প্রথম এনআইডি বহাল রেখে পরেরটি বাতিল করা হয়।

কারিগরি দিক থেকেও একজন ব্যক্তির দ্বিতীয়বার নিবন্ধন করে এনআইডি পাওয়ার সুযোগ প্রায় নেই। কারণ, নতুন করে আবেদন করা হলে আবেদনকারীর আঙুলের ছাপ নির্বাচন কমিশনের সার্ভারে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। আগে নিবন্ধন করা থাকলে তা সহজেই শনাক্ত হয় এবং পরবর্তী আবেদন প্রক্রিয়াকরণ করা হয় না। অতীতে কেউ কেউ হাতের আঙুলের পরিবর্তে পায়ের আঙুল ব্যবহার করে দ্বিতীয়বার নিবন্ধনের চেষ্টা করেছিলেন। বিষয়টি নজরে আসার পর এখন এ ধরনের বিষয়ও যাচাই করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের মার্চ মাসে শেখ হাসিনা ও তাঁর পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়। এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এ-সংক্রান্ত নথিতে উল্লেখ করেন, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে তাঁদের পরিচয়পত্র লক করা হয়েছে।

লক করা ব্যক্তিরা হলেন—রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

এ বিষয়ে ইসির এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, কোনো এনআইডি লক করা হলে সেটি আর ব্যবহার করা যায় না। মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার অভিযোগ থাকলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এনআইডি লক রাখা হয়। এ ছাড়া অপব্যবহার ঠেকাতে অনেক সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অনুরোধেও পরিচয়পত্র লক করা হয়। সংশ্লিষ্টদের অনুরোধে পরে তা আনলকও করা হয়।

শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের এনআইডি লক করার আগে তাঁদের ব্যাংক হিসাব স্থগিত করেছিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রে এনআইডি যাচাই প্রয়োজন হয়। এ ছাড়া বিভিন্ন নাগরিক সেবা গ্রহণেও জাতীয় পরিচয়পত্র অপরিহার্য।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি লক থাকার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য ভুল কিংবা তিনি মিথ্যা তথ্য দিয়ে পরিচয়পত্র নিয়েছেন। দুর্নীতিসহ বিভিন্ন কারণে সংশ্লিষ্ট সংস্থার অনুরোধেও এনআইডি লক করা হতে পারে। শেখ হাসিনার এনআইডিও ভুল তথ্যের কারণে লক করা হয়নি। তাঁর পরিচয়পত্রের তথ্য সঠিক রয়েছে, তবে সেটি বর্তমানে ব্যবহার-অযোগ্য অবস্থায় আছে।

কর্মকর্তারা আরও জানান, এনআইডি আনলক করার জন্য আবেদন করা যেতে পারে। আনলক হলে ওই পরিচয়পত্রের মাধ্যমেই অন্যান্য নাগরিক সেবা গ্রহণ করা সম্ভব হবে। তাই নতুন করে এনআইডির আবেদন করার প্রয়োজন বা সুযোগ নেই।

ইসির এনআইডি শাখার পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে কিছু জানেন না। তিনি কোথায় বা কী আবেদন করেছেন, সেটিও তাঁর জানা নেই। তবে সাধারণভাবে কোনো ব্যক্তির এনআইডি ব্লক করা হলে নতুন করে পরিচয়পত্র পাওয়ার সুযোগ থাকে না। কারণ, ওই ব্যক্তির এনআইডি আগে থেকেই রয়েছে, শুধু সেটি লক অবস্থায় আছে।

সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদনের খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বাংলানিউজকে জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য সরাসরি কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়। তবে অনুরোধটি আদৌ সঠিক কি না, তা নিশ্চিত হওয়ার উপায় নেই বলে জানান তিনি।

সাইদুর রহমান আরও বলেন, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র ছিল না। তবে ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে তাঁর আইনজীবী যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠান।

অন্যদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধনে গুম প্রতিরোধ ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি

1

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

2

সার্ক পুনরুজ্জীবন ও বাণিজ্য বাড়াতে নেপালের সহযোগিতা চান মন্ত

3

ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে ২০ টিম, অনিয়মে জরিমানা ও সরকারি বা

4

জীববৈচিত্র্য রক্ষায় সহজ অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর চায় বা

5

দুই মাসে দৃশ্যমান অগ্রগতি না হলে ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের

6

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে কাজ করতে চায় সর

7

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিকল্প নেই: স্বরাষ্ট্

8

দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

9

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন ক

10

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

11

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা করছে সরকার

12

ঢাকা বাঁচাও কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হলেন তিন নতুন সদস্য

13

‘সর্বহারা’ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, উদ্বেগে রাবির শিক্ষকরা

14

গুম-খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দ

15

আইইবি নির্বাচনে এ্যাবের প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের আভাস

16

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তি রপ্

17

মানব পাচার দমনে উইনরকের সহযোগিতা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প

18

এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

19

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কুশল বিনিময়

20