অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে পরিচ্ছন্নতাকর্মীর চাকরির প্রলোভনে ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ

পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মীর চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এক যুবকের কাছ থেকে ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিনেও চাকরি কিংবা টাকা ফেরত না পেয়ে আর্থিক ও পারিবারিক সংকটে পড়েছেন ভুক্তভোগী জসীম উদ্দিন। এ ঘটনায় আদালতে প্রতারণার মামলা করেছেন তিনি।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জসীম উদ্দিন উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়া গ্রামের মশিউর রহমানের একমাত্র ছেলে।

পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা ছেড়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেছিলেন জসীম। জীবনে আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় একটি বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মীর পদে চাকরির জন্য আবেদন করেন তিনি। তবে চাকরি পাওয়ার আশায় দেওয়া ৭ লাখ টাকা ফেরত না পেয়ে বর্তমানে চরম বিপাকে রয়েছেন বলে অভিযোগ তাঁর পরিবারের।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ ডিসেম্বর বারো আউলিয়া মাজার শরীফ উচ্চ বিদ্যালয়ে আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদন করেন জসীম উদ্দিন।

অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সুজাত আলীর ছেলে গিয়াস উদ্দিন তাঁকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ৭ লাখ টাকা দাবি করেন। চাকরি পাওয়ার আশায় জসীম নিজের সঞ্চিত অর্থ, গরু-ছাগল, জমি এবং স্ত্রীর গহনা বিক্রি করে টাকা সংগ্রহ করেন। পরে পুরো ৭ লাখ টাকা গিয়াস উদ্দিনের বাবার হাতে তুলে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে বিভিন্ন জটিলতার কথা বলে নিয়োগপ্রক্রিয়া স্থগিত করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জসীম তাঁর দেওয়া টাকা ফেরত পাননি বলে অভিযোগ করেছেন।

এদিকে চাকরি ও টাকা হারিয়ে পরিবারটি আরও সংকটে পড়ে। ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তাঁর মা অসুস্থ হয়ে পড়েন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় তাঁর ১১ মাস বয়সী একমাত্র সন্তান মুনতাসীর মারা যায়। পরবর্তী সময়ে তাঁর মা মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হন বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জসীম জানান, মায়ের চিকিৎসার জন্য টাকাগুলো ফেরত চেয়েও কোনো সুরাহা পাননি। পরে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়। এরপর তিনি থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা সালিশে উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত পঞ্চগড় আদালতে প্রতারণার মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

তবে অভিযুক্ত গিয়াস উদ্দিন ও তাঁর বাবা টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, বিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার নিয়োগপ্রক্রিয়া বাতিল হওয়ার কথা জানিয়েছেন।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে আসছে ফিনিক্স সামিট ২০২৬

1

রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুর: ওসি প্রত্যাহার, গ্রেপ্তার

2

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

3

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি

5

মানবসেবায় লায়ন্সের ভূমিকা প্রশংসনীয়: স্পিকার

6

কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে:

7

এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশ

8

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, কমছে ক্যাটাগরি ও আবেদনপত্

9

তারেক রহমান: বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে

10

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ

11

দুর্নীতি ও বৈষম্য দূর করে মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্ব

12

গোয়েন্দা সংস্থার পরিচয়ে জামায়াতের এক এমপিকে দল ছাড়তে ফোন: সং

13

বরিশালের আগৈলঝাড়ায় বসতঘরের সেই দুটি কবর ভেঙে ফেললেন সজীব

14

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

15

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

16

টেকসই উন্নয়নের ভিত্তি দক্ষ মানবসম্পদ: ববি হাজ্জাজ

17

আইইবি নির্বাচনে দেশজুড়ে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজ

18

বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে বিশেষ নির

19

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব ড. মো. কামরুজ্জামান

20