অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদির গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল শোধনাগার পেট্রো রাবিগে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। রোববারের এ হামলায় স্থাপনাটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


লোহিত সাগরের তীরবর্তী সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা পেট্রো রাবিগে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার (২২ নভেম্বর) চালানো এ হামলায় শোধনাগারটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হুতিদের দাবি, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত রাবিগ তেল শোধনাগারে আঘাত হেনেছে। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

রাবিগ শহরে সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে বৃহৎ তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল কেন্দ্র পেট্রো রাবিগ। জেদ্দা থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্থাপনাটি সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর একটি। এর গভীর সমুদ্রবন্দর ব্যবহার করে তেল রপ্তানির সুযোগ রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার দাবি করে আসছে হুতি বিদ্রোহীরা। এসব স্থাপনার মধ্যে রয়েছে দেশটির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, দক্ষিণাঞ্চলের জাজান এলাকার বিভিন্ন তেল শোধনাগার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা শোধনাগার। তবে এসব স্থাপনায় হামলার কোনো খবরই স্বীকার করেনি সৌদি কর্তৃপক্ষ।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর মধ্যে গত জুলাইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুতিদের নতুন করে সংঘাত শুরু হয়।

ইয়েমেনের বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে রেখেছে হুতি বিদ্রোহীরা। পাশাপাশি সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে তারা। এর জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়েছে সৌদি আরব।

তথ্যসূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৭ জন

1

উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক: স্

2

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা কমেছে, স্থিতিশীলতা বেড়েছে: যুক্তর

3

জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে দশমিনায় কৃষক ফেডারেশন

4

৯ সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

5

এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সর

6

প্লাস্টিকের দাপটে সংকটে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প

7

ভূতের গুজবে পাঞ্জাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্

8

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে রাষ্ট

9

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা:

10

কোরআনের আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

11

নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচন।

12

খাদ্য সংরক্ষণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ-পাকি

13

ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্

14

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা করছে সরকার

15

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএ

16

এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক চায় বাংলাদেশ

17

স্বাস্থ্য-শিক্ষাসহ গুরুত্বপূর্ণ খাতে কানাডার সহযোগিতা চাইলেন

18

জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন

19

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে প্রধান অতিথি জুবাইদা রহ

20