অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। পাশাপাশি ঢাকার নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীর জীবনমান উন্নয়নেও নতুন পাইলট প্রকল্পে সহযোগিতা করবে সংস্থাটি।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ উপকূলীয় মানুষের জীবনধারা টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি থেকে তাদের সুরক্ষায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা জানান।

বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে, নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ. খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপক ড. গেইল এইচ. মার্টিন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবিলা এবং নগরকে আরও বাসযোগ্য ও মানুষের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে নতুন একটি প্রকল্প গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীর জীবনমান উন্নয়নকে মডেল প্রকল্পের আওতায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কড়াইল, ভাসানটেকসহ এক বা দুটি বস্তি কিংবা এ ধরনের কয়েকটি এলাকাকে মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে এ প্রকল্পের মডেল তৈরি করে দরিদ্র ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক সহযোগিতা দিতে সম্মত হয়েছে।

বিশ্বব্যাংকের সহায়তার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই সংস্থাটি দেশের উন্নয়নে বিপুল পরিমাণ অর্থসহায়তা দিয়ে আসছে। তুলনামূলক কম সুদে অর্থায়নের সুযোগ থাকায় বিশ্বব্যাংককে বরাবরই অগ্রাধিকার দেওয়া হয়।

বিশ্বব্যাংকের প্রতিনিধি জ্যঁ পেসমে বলেন, ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে একটি পরীক্ষামূলক কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় কী ধরনের উন্নয়ন কার্যক্রম নেওয়া যেতে পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রী তাদের পরিকল্পনা তুলে ধরেছেন।

তিনি জানান, আলোচনার ভিত্তিতে নতুন পরীক্ষামূলক কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাংক সহায়তা দেবে। শহরের বিশেষ চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোর উন্নয়নের সম্ভাবনা যাচাইয়ের মডেল হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

জ্যঁ পেসমে আরও বলেন, উপকূলীয় অঞ্চলের উন্নয়নে সহায়তার পাশাপাশি ভৌত অবকাঠামো, জীবিকার উন্নয়ন এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। বর্তমান কর্মসূচির পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নির্ধারণেও এসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, পরিবহনসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে ছোট পরিসরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। এসব উদ্যোগের মাধ্যমে কীভাবে নগরবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায়, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

1

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করেছিল আওয়াম

2

সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করতে দুর্নীতি বন্ধ ও আইন সংস্কারে

3

জাতিসংঘে ভাষণ দিতে কাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক

4

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা দলিল স্বাক্ষর, ঋণ মিলবে ২৯৫.৫ মিল

5

‘জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কা

6

হোটেলে বসে সামরিক অভিযানের ঘোষণা, ইয়েমেন সরকারের বাস্তবতা নি

7

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

8

আগস্টে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১০.৫৩ শতা

9

পৃথিবীর ৯ প্রাকৃতিক সীমানার ৭টিই অতিক্রম, সতর্ক বিজ্ঞানীরা

10

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইইবির কুমিল্লা সেন্টারের ভাইস চেয়ারম

11

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সব প্রস্তুতি নিয়েছে সরকার: ভূম

12

গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসন নিশ্চিতের দাবি রিজভীর

13

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, দ্বিতীয় কাফকো স্থাপনে

14

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর পারমাণবিক

15

টেকসই উন্নয়নের ভিত্তি দক্ষ মানবসম্পদ: ববি হাজ্জাজ

16

এপেক সম্মেলনের আগে কিমের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প, সম্ভাবন

17

বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনে বিরলে বিভিন্ন

18

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

19

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় আচর

20