স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করেছেন চিকিৎসকরা। দেশের বাইরে চিকিৎসার সুযোগ থাকলেও তিনি দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকদের একটি দল এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
এর আগে শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোববার দুটি ব্লকে স্টেন্ট স্থাপন করা হয়।
অপর ব্লকটির চিকিৎসায় বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি (বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি) প্রয়োগ করা হয়।
অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে পুরো চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
প্রসঙ্গত, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।
মন্তব্য করুন