অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসিনাকে আশ্রয় দিয়ে বিশ্বজুড়ে নিন্দিত হচ্ছে ভারত: শামসুজ্জামান দুদু

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, হাসিনাকে আশ্রয়ে রাখলে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা কঠিন হবে।


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সারাবিশ্বে নিন্দিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি) আয়োজিত ‘আওয়ামী লীগ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের প্রতি ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু এই রকম একজন খুনি ও লুটেরাকে আপনারা যদি কাছে রাখেন, তবে বন্ধুত্ব কীভাবে হবে? এই ব্যক্তিকে যতদিন আপনারা কাছে রাখবেন, শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে আপনারা নিন্দিত হবেন।’

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে বিএনপির এই নেতা বলেন, গত ৫০-৫৫ বছরে শেখ হাসিনার মতো শাসক এই দেশে আসেননি। গায়ের জোরে তিন মেয়াদে ক্ষমতায় থেকে তিনি আজীবন ক্ষমতায় থাকার চিন্তা করেছিলেন। কিন্তু কোনো নির্বাচনের মাধ্যমে নয়, ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে তাকে দেশ ছাড়তে হয়েছে।

তিনি আরও বলেন, ‘পালানো ব্যক্তি কী কখনো ফিরে আসে? তিনি আবার আসতে চাইছেন, কিন্তু এটি কখনোই সম্ভব নয়।’

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড আওয়ামী লীগের কাজ। গোপালগঞ্জের হত্যাকারীদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। তাদের অন্যায় দেশের মানুষ মেনে নেয় না। রাজনীতিতে তারা আবর্জনাতুল্য।

বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে খালেদা জিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারেক রহমানও দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বর্তমান নেতৃত্ব ও সরকারের প্রশংসা করে দুদু বলেন, বর্তমানে যার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, তিনি জনবান্ধব ব্যক্তি। তার মন্ত্রিপরিষদ ও সহকর্মীরা অত্যন্ত পরীক্ষিত। প্রায় দুই দশক ধরে তারা দেশের রাজনীতিতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে সন্ত্রাসী ও পরজীবীদের কোনো ভবিষ্যৎ থাকবে না।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক মো. ফারুক রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁনসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প

1

উচ্চশিক্ষায় আসন সংকট নেই, সাড়ে ৬ লাখ উত্তীর্ণের বিপরীতে প্রা

2

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

3

ইরানকে পুরোপুরি ধ্বংস করতে পারবে না যুক্তরাষ্ট্রের সামরিক শক

4

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

5

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

6

গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে আগেই ব্যবস্থা নেওয়ার আহ্বান বিরোধীদ

7

বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে: মৎস্য

8

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে স

9

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তির

10

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিত

11

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি

12

ফুলবাড়ী আল আকসা মডেল মাদরাসায় মা সমাবেশ অনুষ্ঠিত

13

জাতিসংঘ সফর শেষে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

14

ছাত্রলীগের নাশকতার অভিযোগ, সমন্বয়কদের শ্রীমঙ্গল ভ্রমণ নিয়ে র

15

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্য

16

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারে

17

অবসর নয়, ঘুমাতে যাওয়ার কথা বলেছিলাম: অমিতাভ বচ্চন

18

আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

19

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ

20