অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়নামতি প্রেস ক্লাব, ময়নামতি সাংবাদিক, আহ্বায়ক কমিটি, সোহেব আক্তার শান্ত, সাগর দেবনাথ

প্রস্তাবিত ময়নামতি উপজেলার পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ‘ময়নামতি প্রেস ক্লাব’-এর ১৫ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।


প্রস্তাবিত ময়নামতি উপজেলার পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ‘ময়নামতি প্রেস ক্লাব’-এর ১৫ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেব আক্তার শান্ত ও সদস্য সচিব সাগর দেবনাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে চ্যানেল এস-এর সোহেব আক্তার শান্তকে আহ্বায়ক এবং দৈনিক গণকণ্ঠ-এর সাগর দেবনাথকে সদস্য সচিব করা হয়েছে। ঘোষিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ময়নামতি প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন দৈনিক যুগান্তরের মো. হারুন, সাপ্তাহিক কুমিল্লা ক্রাইম বার্তার সম্পাদক মো. নাঈম, দৈনিক আলোকিত সকালের মোহাম্মদ মাসুদ, বাংলা ৫২ নিউজের মধুসূদন বিশ্বাস, দৈনিক ঢাকার মো. রবিন হোসেন রনি এবং দৈনিক বিজয় নিউজের মো. সুমন।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচারের মো. রেজাউল, চ্যানেল সি বাংলার মো. নাঈম, কুমিল্লা ক্রাইম বার্তার মো. খোরশেদ, ভোরের দেশের প্রান্ত, কুমিল্লার আলোর তানভীর, কুমিল্লা প্রতিদিনের মো. লোকমান এবং কুমিল্লা ক্রাইম বার্তার মো. রোকন।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, ময়নামতি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়ে প্রেস ক্লাবটি সোচ্চার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে বলেও জানান তারা।

ময়নামতি প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেব আক্তার বলেন, উপজেলার পেশাজীবী সাংবাদিকদের স্বার্থরক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে বেগবান করতেই নতুন কমিটি গঠন করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

1

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার কামরুল ইসলাম সিদ্দিকের ১৮তম

2

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন ক

3

ঢাকায় ইঁদুরের দৌরাত্ম্য: বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বাড়ছে

4

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি কার্যক্রম

5

RDMS চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

6

জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্র পুনর্গঠনের রূপকার

7

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় স

8

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

9

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

10

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃ

11

এআইতে সংবাদ ব্যবহারে গুগলের ওপর নতুন নিয়ন্ত্রণ

12

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

13

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

14

৪ হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে এগিয়ে এলজিইডির আরসিআইপি, এডিবি

15

বিদ্যুৎখাতে ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: ইসলামী

16

এআই ছবিতে বেলজিয়ামের মন্ত্রীকে কটাক্ষ, মার্কিন রাষ্ট্রদূতকে

17

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা, ৪ মাসে ইটিসি ও অস্থ

18

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

19

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূ

20