অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেপালে টানেল থেকে উদ্ধার অভিযান নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর হিমালয় অঞ্চলের জলবিদ্যুৎ প্রকল্পগুলোর টানেলে চলমান উদ্ধার অভিযান নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার উদ্ধার বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স।

নেপালে বন্যা ও ভূমিধসের পর নিখোঁজদের উদ্ধারে পরিচালিত অভিযান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। হিমালয় অঞ্চলের জলবিদ্যুৎ প্রকল্পের একাধিক টানেলে একই সময়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির।

চীন-নেপাল সীমান্তে গত ২৬ আগস্ট হিমবাহ ও পাহাড় ধসের ঘটনায় দুই দেশে অন্তত ১ হাজার ৩৮৫ জন নিহত হয়েছেন। এখনো ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে জলবিদ্যুৎ প্রকল্পের শত শত কর্মী রয়েছেন।

দুর্ঘটনার পর সোমবার উদ্ধার অভিযান ১৩তম দিনে গড়িয়েছে। ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের সভাপতি আর্নল্ড ডিক্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পরিস্থিতিটিকে তাঁর অভিজ্ঞতার বাইরে থাকা ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

ডিক্স বলেন, এটি কেবল একটি উদ্ধার অভিযান নয়; একই সময়ে বিভিন্ন স্থানে একাধিক সম্ভাব্য উদ্ধার অভিযান পরিচালনা করতে হচ্ছে। প্রতিটি স্থানেই রয়েছে আলাদা ঝুঁকি ও অনিশ্চয়তা। পাশাপাশি সেখানে এখনো জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনাও রয়েছে।

ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সোমবার নেপালে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। তবে শোক দিবসের মধ্যেও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত সোমবার এএফপিকে বলেন, প্রথম দিনের মতো একই গতিতে উদ্ধারকাজ চলছে। তিনি জানান, স্থলপথ, আকাশপথ এবং টানেলের ভেতর—এই তিন স্তরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ যেন টানেলের ভেতরে আটকে না থাকেন, তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

টানেলের গভীর ভেতর থেকে তিন শ্রমিককে জীবিত উদ্ধারের পর অন্য নিখোঁজদেরও জীবিত পাওয়ার আশা বেড়েছে। শুক্রবার দুই নেপালি শ্রমিক এবং শনিবার এক চীনা নাগরিককে উদ্ধার করা হয়।

নেপালের উদ্ধারকারী দলগুলোকে সহযোগিতা করছেন চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা। তাঁদের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্ধার বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছেন।

ডিক্স বলেন, উদ্ধার অভিযানের সাফল্য শুধু কতজনের জীবন রক্ষা করা গেল, তার ওপর নির্ভর করে না; যাদের পরিত্যাগ করতে অস্বীকার করা হয়, তাঁদের জীবনও সেই সাফল্যের অংশ।

এর আগে ২০২৩ সালে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সিলকিয়ারা টানেল ধসে ১৭ দিন আটকে থাকা ৪১ শ্রমিককে উদ্ধারের ঘটনায় গুরুত্বপূর্ণ পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আর্নল্ড ডিক্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজা

1

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা, ৪ মাসে ইটিসি ও অস্থ

2

একনেকে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন, অগ্রাধিকার বাস্তবায়নে প্

3

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

4

নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্র

5

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী অপরাধীই: স্বরাষ্ট্রমন্ত্রী

6

শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রা

7

ইসরাইলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত ১১

8

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

9

চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি হয়েছে: স্বাস্থ্

10

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্প

11

বিদ্যুৎখাতে ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: ইসলামী

12

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতিই সরকারের লক্ষ্য: চিফ হুইপ

13

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

14

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির একটি সফল প্রকল্প ""এলজিসিআর

15

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

16

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

17

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্ব

18

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন ক

19

নারীদের এগিয়ে নিতে পারলে বদলে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ: সমাজক

20