অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সদস্যপদ পাওয়ার আলোচনা পুনরায় শুরু করা হবে কি না, তা নির্ধারণে শনিবার গণভোট অনুষ্ঠিত হচ্ছে আইসল্যান্ডে। ভোটের ফল খুব কাছাকাছি হওয়ার আভাস থাকায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ব্রাসেলস।

খবর বার্তা সংস্থা এএফপির।

২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নবিরোধী একটি সরকার ক্ষমতায় আসার পর আইসল্যান্ডের ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা স্থগিত হয়ে যায়।

এবারের গণভোটেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সর্বশেষ জনমত জরিপগুলোতে ইইউতে যোগদানের আলোচনা পুনরায় শুরুর পক্ষে ও বিপক্ষে থাকা ভোটারদের অবস্থান প্রায় সমান।

ইইউপন্থি পররাষ্ট্রমন্ত্রী থরগেরদুর ক্যাটরিন গুনারসদোত্তির এএফপিকে বলেন, ‘লড়াইটা বেশ কঠিন, তবে আমি সবসময় আশাবাদী। ফল না আসা পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়।’

স্থানীয় সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। কোনো এক্সিট পোল না থাকায় এবং ভোটের ব্যবধান খুব কম হওয়ার সম্ভাবনা থাকায় শনিবার গভীর রাতের আগে নির্ভরযোগ্য ফল পাওয়ার সম্ভাবনা কম।

দেশটির প্রায় ২ লাখ ৭৩ হাজার ভোটারকে একটি প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ অথবা ‘না’ দিয়ে দিতে বলা হয়েছে। প্রশ্নটি হলো—‘আইসল্যান্ডের কি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সদস্যপদ পাওয়ার আলোচনা পুনরায় শুরু করা উচিত?’

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ব্রাসেলসের সঙ্গে সদস্যপদ নিয়ে একটি চুক্তি আলোচনা করা হবে। এরপর আইসল্যান্ড প্রকৃতপক্ষে ইইউতে যোগ দেবে কি না, তা নিয়ে আবারও গণভোট অনুষ্ঠিত হবে।

আইসল্যান্ডের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি মৎস্যসম্পদ। এই খাতের ওপর নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় রেইকিয়াভিক। ফলে ইইউর সঙ্গে সদস্যপদ নিয়ে আলোচনায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।

তবে এবার এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ব্রাসেলস আগের তুলনায় বেশি প্রস্তুত বলে মনে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সাইবার সক্ষমতা বাড়াতে গঠন হবে স্বতন্ত্র সাইবার সিকিউ

1

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2

এতিম পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

3

চিংড়ি রপ্তানিতে মান নিশ্চিতের তাগিদ প্রতিমন্ত্রী টুকুর

4

‘সর্বহারা’ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, উদ্বেগে রাবির শিক্ষকরা

5

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

6

খামেনির দাফনসূচি ঘোষণা করল ইরান

7

শৈশবেই বৈষম্য রুখতে প্রাথমিকে অভিন্ন পোশাক ও খাবার-জনপ্রশাসন

8

পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে: রিজভী

9

প্রতিবাদ ও প্রতিরোধে আজও প্রাসঙ্গিক নজরুল

10

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

11

ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ

12

শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র

13

প্রযুক্তি নয় দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল ল

14

প্রযুক্তিনির্ভর ও মেধাভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোর প

15

জীববৈচিত্র্য রক্ষায় সহজ অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর চায় বা

16

মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায় না ব

17

দেশে সারের সংকট নেই, সুষ্ঠু বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

18

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই

19

পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

20