অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার উন্নয়নে রেলপথ, বিমানবন্দরসহ হাজার কোটি টাকার পরিকল্পনা

বগুড়াকে দেশের অন্যতম প্রধান শিল্প, যোগাযোগ ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে রেলপথ, বিমানবন্দর, সড়ক, ক্রীড়া অবকাঠামো ও নগর উন্নয়নসহ বিভিন্ন খাতে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ১০ হাজার ৫৭০ কোটি টাকার বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ, প্রায় ১ হাজার কোটি টাকার স্পোর্টস ভিলেজ এবং বগুড়া সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে প্রায় ১ হাজার ৯৯৪ কোটি টাকার বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে দৈনিক বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান তিনি।

বগুড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১০ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয়ে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যোগাযোগের সুবিধার্থে বগুড়া বহুমাত্রিক বিমানবন্দর নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

শহরের যানজট কমানো ও সৌন্দর্য বাড়াতে করতোয়া নদীর পাশ দিয়ে চার লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শহরের প্রধান প্রধান মহাসড়ক চার থেকে ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যানজট নিরসন ও নগরায়ণের প্রাথমিক কাজের জন্য ইতোমধ্যে ৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে বলে জানান মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, বগুড়ায় প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে ‘আরাফাত রহমান কোকো প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মাণ করা হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৯৯৪ কোটি টাকা। এ ছাড়া জেলার ১৩টি উপজেলার টেকসই উন্নয়নে ৩ হাজার ৫০০ কোটি টাকা এবং পৌরসভাগুলোর অবকাঠামো উন্নয়নে আরও ২ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

বগুড়া ওয়াসা ও বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) গঠনের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। দ্রুত বিসিক শিল্প পার্কের কাজ শুরু হবে। একই সঙ্গে উপজেলার ডাকবাংলো ও স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নে বরাদ্দ বাড়ানো হয়েছে।

জেলার ১৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ এবং গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বগুড়া বিশ্ববিদ্যালয়কে বহুমুখী উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

বগুড়ার অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে মীর শাহে আলম বলেন, জেলাটি কৃষিতে উদ্বৃত্ত অঞ্চল। এখানে বছরে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার খাদ্য উদ্বৃত্ত থাকে। তবে গত ২০ বছরে অঞ্চলটি প্রত্যাশিত অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে সুনির্দিষ্ট মহাপরিকল্পনা নিয়ে কাজ চলছে।

দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি অঞ্চলকে সমান গুরুত্ব দেন। উদাহরণ হিসেবে তিনি রংপুর সিটি করপোরেশনের জন্য ১ হাজার ৮০০ কোটি টাকা এবং গোপালগঞ্জের জন্য ১ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেন।

মীর শাহে আলম বলেন, উন্নয়ন কোনো একটি নির্দিষ্ট জেলার জন্য নয়; দেশের সব মানুষের জীবনমান উন্নত করাই সরকারের মূল লক্ষ্য। এ সময় তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নমূলক উদ্যোগে সমর্থন জানাতে এবং বগুড়ার অবকাঠামোগত অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক লোটন একরামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিমপুর কারাগারে পণ্য তৈরি করে মাসে ৫-৭ হাজার টাকা আয় করছেন

1

বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান

2

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা, ৪ মাসে ইটিসি ও অস্থ

3

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলকার তুর্কের সাক্ষাৎ

4

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতিই সরকারের লক্ষ্য: চিফ হুইপ

5

নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্র

6

ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দ

7

ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে ২০ টিম, অনিয়মে জরিমানা ও সরকারি বা

8

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

9

জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরা

10

জ্বালানির কর কমানোর সিদ্ধান্ত জার্মান সরকারের

11

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

12

এইচএসসি-সমমানে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

13

ইসরায়েলে ৫৬ শতাংশ ভোট গণনা, এগিয়ে নেতানিয়াহুর জোট

14

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

15

শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতা, মুখ খুললেন প্রিয়া বাপাট

16

শ্রমিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদে

17

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজা

18

মোংলা বন্দর ও বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে খুলনা-বাগেরহাট

19

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক র‌

20