অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সরকারের নবম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারের নবম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশে যক্ষ্মা, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া প্রতিরোধ এবং মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা জোরদারে ৪ হাজার ৩৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া ফেনীর মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে একনেক।

ফেনীর সোনাগাজীতে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণে ২১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে আরেকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণে ২ হাজার ৯১০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের (প্রথম পর্যায়) তৃতীয় সংশোধিত প্রস্তাবের জন্য ৮৪৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণে ৪ হাজার ৯৪৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, মানুষের যোগাযোগ, বিদ্যুৎ ও ব্যবসা-বাণিজ্যের বৈষম্য কমানোর লক্ষ্যকে সামনে রেখে সরকার কাজ করছে।

তিনি বলেন, তিনটি পার্বত্য জেলার দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এতে পার্বত্য জেলার মানুষের কষ্ট কমে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্ক পুনরুজ্জীবন ও বাণিজ্য বাড়াতে নেপালের সহযোগিতা চান মন্ত

1

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান, উদ্বোধন ১৯ অক্টোবর

2

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

3

গুণগত শিক্ষা ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়তে সরকার প্রতিশ্রুতিব

4

ক্রিকেটসংশ্লিষ্ট সবার আর্থিক সুবিধা বাড়াবে বিসিবি

5

নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচন।

6

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ

7

এআই ছবিতে বেলজিয়ামের মন্ত্রীকে কটাক্ষ, মার্কিন রাষ্ট্রদূতকে

8

বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির

9

উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম সমন্বয়ের আহ্বা

10

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের তাগিদ

11

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্প

12

ইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষ

13

দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

14

বিশ্বকাপ পথে মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনা

15

নন্দীগ্রামের শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধা

16

নারী ও শিশুর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স বাস্তবায়নের আহ্বান

17

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: প্রধানমন্

18

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

19

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে কাজ করতে চায় সর

20