অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়াদে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মরদেহ বহনকারী উড়োজাহাজটি সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে মরদেহ গ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে দ্রুত শাহেদ আহমেদের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি জানান, শাহেদ আহমেদ বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা ছিলেন। তাঁর দুই সন্তান রয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর এ পর্যন্ত ১০ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শাহেদ আহমেদ এ তালিকার ১১তম ব্যক্তি।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবারটিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বিনা মূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

সৌদি আরবে ৪০ লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ কারণেই দেশটিতে কোনো ঘটনা ঘটলে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন থাকে।

সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ওই দুই ব্যক্তির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে সরকার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।

তিনি বলেন, প্রতিটি দেশের নিজস্ব বিচারব্যবস্থা রয়েছে। আটক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সংশ্লিষ্ট ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে প্রায় ৭ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। কোনো বাংলাদেশি নাগরিকের সাজা হওয়ার খবর মন্ত্রণালয়ের নজরে এলেই তাঁদের সুরক্ষার উপায় খুঁজতে দ্রুত উদ্যোগ নেওয়া হয় বলে জানান তিনি।

বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাত্রা করতে ইচ্ছুক বাংলাদেশিদের গন্তব্য দেশের আইন ও বিধিবিধান সম্পর্কে আগে থেকেই জেনে নেওয়ার আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং বাংলাদেশের বিদেশি মিশনগুলো সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

বিদেশে কর্মী নিয়োগের ব্যয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দালালদের কারণে অভিবাসী কর্মীদের খরচ বেড়ে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী তাঁকে নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেক্সাসে চালকবিহীন ‘সাইবারক্যাব’ চালু করল টেসলা

1

টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করলেন ডা

2

গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন জামায়াত আমির: রাশেদ খান

3

ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানম

4

‘ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের

5

গ্রাম-শহরের সব শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ: স্বাস্থ্যমন্ত

6

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

7

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিকল্প নেই: স্বরাষ্ট্

8

RDMS চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

9

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

10

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

11

ইসরায়েলে ৫৬ শতাংশ ভোট গণনা, এগিয়ে নেতানিয়াহুর জোট

12

সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠ

13

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

14

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর প্রধানমন্ত্রীর গুর

15

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

16

কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করতে কাজ করছে সরকার

17

ড্র করেও সেমিতে আর্সেনাল

18

পাঁচ গোল করে একাই দলকে নকআউটে নিলেন মেসি

19

বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান

20