ঠাকুরগাঁওয়ে চেকসংক্রান্ত মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানন্দ পালকে আটক করেছে সদর থানা পুলিশ। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মন্দিরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানন্দ পালকে আটক করেছে সদর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দিরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেকসংক্রান্ত মামলায় ভবানন্দ পালের বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে সিআর ৯০৩/২০২৬ নম্বর মামলা রয়েছে। মামলার কার্যক্রম চলাকালে তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরে আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাঁকে ঠাকুরগাঁও আদালতে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।