অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল। শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ভোটে দুই পদেই উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন তাঁরা।


বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল বিজয়ী হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ফলাফলে সভাপতি পদে ৫৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন দুই প্রার্থী।

সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। এ পদে অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট। এ পদে অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুজন। তাঁদের মধ্যে ২৬১ ভোট পেয়ে প্রথম হয়েছেন রিমন মাহফুজ এবং ২২৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হামিদ মোহাম্মদ জসিম। এ পদে আঞ্জুমান আরা শিল্পী পেয়েছেন ১৯৯ ভোট এবং সাহাবুদ্দিন মজুমদার পেয়েছেন ১১১ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।

অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। তিনি পেয়েছেন ২৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন ভূঁইয়া। আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে আনিসুল হক রাশেদ পেয়েছেন ২৩১ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন পান্থ আফজাল। তিনি পেয়েছেন ২৪১ ভোট।

সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান স্বর্ণা। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান উভয়েই ২২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

নির্বাহী সদস্যের নয়টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। অন্য নির্বাচিতরা হলেন সুকন্যা আমির ২৬২, রুহুল সাখাওয়াত ২৪৯, রাজু আলীম ২৩৫, অরণ্য শোয়েব ২১৮, সালাম মাহমুদ ২১৬, শাকিল হোসেন ২০১, হাফিজ রহমান ১৯৩ এবং সালাম ফারুক ১৯০ ভোট।

নির্বাহী সদস্যের শেষ পদটি নিয়ে ছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। ১৯০ ভোট পেয়ে নবম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সালাম ফারুক। মাত্র দুই ভোট কম পেয়ে বাদ পড়েছেন আফসানা খানম। তিনি পেয়েছেন ১৮৮ ভোট।

এ ছাড়া এ পদে মো. মাজহার বাবু পেয়েছেন ১৮২ ভোট, দীপংকর দীপক ১৭৫, হাবিবুর রহমান ১৬৮, লুৎফর রহমান খান ১৬৫, মো. মনিরুজ্জামান (অপূর্ব) ১৪৫, আল আমিন সেলিম ১৩৮, সুমন চৌধুরী ১৩৮, আল এহসান ১২৭, খান আক্তার হোসেন ৫৪ এবং তাজ উদ্দিন আহমেদ ৪৯ ভোট পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর দেওয়া নতুন বাড়িতে উঠলেন গোলাপি বেগম

1

এলডিসি উত্তরণের সময় তিন বছর বাড়ানো বড় কূটনৈতিক সাফল্য: হুমায়

2

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

3

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তার

4

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা কমেছে, স্থিতিশীলতা বেড়েছে: যুক্তর

5

নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডারের কাজ শেষ করা হবে: পানিসম্পদ মন

6

সেবামূলক সরকারি প্রতিষ্ঠানে চালু হবে ‘মিট দ্য প্রেস’: জহির উ

7

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, দ্বিতীয় কাফকো স্থাপনে

8

ইরানকে পুরোপুরি ধ্বংস করতে পারবে না যুক্তরাষ্ট্রের সামরিক শক

9

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়া সম্ভব:

10

ফুলবাড়ী আল আকসা মডেল মাদরাসায় মা সমাবেশ অনুষ্ঠিত

11

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: মিষ্টির পদত্যাগ নিয়ে রাশেদ খ

12

মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত জনযুদ্ধ: জাতীয় সংসদের স্পিকার

13

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগ–যুবলীগের ৫ নেতাকর্মী গ

14

ফুটপাত দখলমুক্তকরণ: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সমাধান অসম্ভব

15

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে স

16

প্রযুক্তি নয় দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল ল

17

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

18

পীরগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, চিকিৎসা পেলেন ১০০

19

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

20