অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

অটল নীতি ও বস্তুনিষ্ঠতায় অনন্য: এলজিইডির রিভার প্রকল্পে আতিকুল ইসলামের দূরদর্শী নেতৃত্ব

কাজের গুণগত মান, নিরাপত্তা এবং সততার ক্ষেত্রে আপসহীন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) 'রিভার' প্রকল্পের পরিচালক মোহাম্মদ আতিকুল ইসলাম। পেশাগত জীবনে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়ে দেশের জলবায়ু সহনশীল অবকাঠামো গঠনে তিনি দূরদর্শী নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।


এর আগে বরিশাল জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেন প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম। তার সুনিপুণ পরিচালনায় জেলার গ্রামীণ অবকাঠামোর বিস্তার, সড়ক নির্মাণ এবং সংস্কার প্রক্রিয়া সফলতার মুখ দেখে। সততা ও কর্মনিষ্ঠতার সুবাদে সহকর্মী ও সর্বসাধারণের মাঝে বিশেষ সুনাম অর্জন করা এই কর্মকর্তা আশা প্রকাশ করেন, এলজিইডি সদর দপ্তরের এই নতুন দায়িত্বেও তিনি দেশের টেকসই উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন।

বর্তমানে তিনি এলজিইডির আওতাধীন অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প 'রিভার' (Resilient Infrastructure for Adaptation and Vulnerability Reduction Project)-এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্বরত। প্রকল্পটির লক্ষ্য ও অগ্রগতি নিয়ে কথা বলতে গিয়ে আতিকুল ইসলাম জানান, দেশের বন্যাপ্রবণ ১৪টি জেলার ৮১টি উপজেলায় ৫০০টি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ, যোগাযোগ সহজীকরণে অ্যাকসেস রোড তৈরি এবং ১০০টি সৌরশক্তি চালিত ক্ষুদ্রাকার গ্রিড স্থাপনের মাধ্যমে দুর্যোগকালীন ঝুঁকি হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সড়ক অবকাঠামোকে জলবায়ুসহনশীল ও সব আবহাওয়ার উপযোগী করা, স্থানীয় কৃষি অর্থনীতিতে গতি আনা এবং গ্রামীণ কানেক্টিভিটি বাড়ানোর কাজ চলছে। পাশাপাশি প্রশিক্ষণ প্রদান ও সরাসরি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয়দের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। প্রধান প্রকৌশলীর নেতৃত্বে এবং সরকারের বিশেষ দিকনির্দেশনায় জনকল্যাণমুখী এই কার্যক্রম গতি পাচ্ছে বলে জানান তিনি।

সংবাদমাধ্যমের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দূরদর্শী প্রকৌশলী বলেন, জাতীয় অগ্রগতির প্রকৃত চিত্র ফুটিয়ে তুলতে এবং উন্নয়ন প্রকল্পগুলোর বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সংবাদপত্র ও গণমাধ্যম অন্যতম চালিকাশক্তি হিসেবে দায়িত্ব পালন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই নেতার মৃত্যুতে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ই

1

মোসাদ্দেককে নিয়ে আশাবাদী মিরাজ, দলে দেখছেন বাড়তি ভারসাম্য

2

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

3

নয় দফা দাবিতে ইবি শিবিরের উপাচার্যকে স্মারকলিপি

4

দায়িত্বে অবহেলা ও বিশৃঙ্খলায় সহায়তা করলে কঠোর ব্যবস্থা: স্বর

5

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্

6

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তি রপ্

7

কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের আশা হু

8

দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় ৩৫ মোবাইল কোর্ট

9

শ্রমিকদের স্বার্থ রক্ষা ও পোশাকশিল্পের উৎপাদন-রপ্তানি সচল রা

10

প্লাস্টিকের দাপটে সংকটে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প

11

এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

12

পীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

13

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

14

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ প্রধান

15

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব যুক্তরাষ্ট্রের

16

ছাদে সৌরবিদ্যুৎ থেকে স্মার্ট গ্রিড, বদলে যাচ্ছে ডেসকোর বিদ্য

17

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

18

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

19

সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব তুলে ধরলেন প

20