অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। গত ১৫ নভেম্বর থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।


ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬: করপোরেট অ্যাফেয়ার্স, সরকারি ও বহির্সংযোগ, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, নীতিগত বিষয়ে অ্যাডভোকেসি এবং করপোরেট টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ২০ বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে ইউনিলিভার বাংলাদেশে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম।

দীর্ঘ কর্মজীবনে তিনি জটিল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিস্থিতি মোকাবিলা, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করা, কৌশলগত অংশীজনদের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রতিষ্ঠানের করপোরেট সুনাম সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ইউনিলিভার বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি সিনজেনটা বাংলাদেশে ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ও কান্ট্রি লিডারশিপ টিমের (সিএলটি) সদস্য ছিলেন। এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস পদে দায়িত্ব পালন করেন তিনি।

শিক্ষাজীবনে শহীদুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, “করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে শহিদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কেও তাঁর গভীর ধারণা রয়েছে। তাঁকে ইউনিলিভার বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, তাঁর নেতৃত্ব আমাদের ব্যবসাকে আরও শক্তিশালী করবে এবং অংশীজনদের জন্য দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে।”

বাংলাদেশে ছয় দশকেরও বেশি সময় ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রেখে চলেছে ইউনিলিভার বাংলাদেশ। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, শহীদুল ইসলামের নিয়োগের মধ্য দিয়ে কৌশলগত অংশীজন ব্যবস্থাপনা ও সম্পৃক্ততা আরও জোরদার হবে। একই সঙ্গে করপোরেট সুনাম সুদৃঢ় করা এবং দেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার বাস্তবায়নেও নতুন গতি আসবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের জন্য ৬ হাজার ৬০৮ কোটি টাকায় ৫,৮৩০টি যানবাহন কেনার প্

1

রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ কালভার্ট, বিচ্ছিন্ন হতে পারে দুই গ্রাম

2

নেগেটিভ মন্তব্য এড়িয়ে চলার সহজ উপায় জানালেন স্বস্তিকা

3

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন

4

মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি

5

আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায়

6

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

7

তারেক রহমান: বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে

8

পরিবার ও কমিউনিটি থেকেই শুরু হবে বাংলাদেশের স্বাস্থ্যসেবা: প

9

খাদ্য সংরক্ষণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ-পাকি

10

জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা প্রধানমন্ত্রীর

11

দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন: পার্বত্য

12

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

13

৯৫ বছরেও হাল ছাড়েননি রুস্তম, পেঁপে চাষে সপ্তাহে আয় ২ হাজার

14

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান এলজ

15

ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার:

16

গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত

17

চিংড়ি রপ্তানিতে মান নিশ্চিতের তাগিদ প্রতিমন্ত্রী টুকুর

18

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

19

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

20