অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বস্তি ও উপকূলীয় এলাকার উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প

বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি উন্নয়ন প্রকল্প নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা শহরের বস্তি উন্নয়নে ৫০ মিলিয়ন এবং উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় বন্যা সহনশীলতা ও জীবন-জীবিকার সুরক্ষায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ের কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে নিজের দপ্তরে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেসমির (Jean Pesme) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

বৈঠকে ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ এবং ‘ঢাকা শহরের বস্তি উন্নয়ন’ শীর্ষক দুটি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় বন্যা সহনশীলতা বাড়াতে ২০০ মিলিয়ন এবং ঢাকা শহরের বস্তি উন্নয়নে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে প্রকল্প দুটির সম্ভাব্য ব্যয় ২৫০ মিলিয়ন ডলার।

মন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় সহায়তার তুলনায় বিশ্বব্যাংকের অর্থায়নে উন্নয়ন সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ সুযোগ রয়েছে। এ কারণে বিশ্বব্যাংককে বাংলাদেশ সবসময় গুরুত্ব দিয়ে থাকে। বৈঠকে দেশের সামগ্রিক উন্নয়নে সংস্থাটির চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের কথা তুলে ধরে ড. আবদুল মঈন খান বলেন, বর্তমানে রাজধানীতে আনুমানিক দুই থেকে তিন কোটি মানুষ বসবাস করছেন। এত বিপুলসংখ্যক মানুষের জন্য ঢাকাকে আরও বাসযোগ্য ও আরামদায়ক করে গড়ে তুলতে সরকার কাজ করতে চায়। বিশেষ করে নিম্ন আয়ের যেসব মানুষ কঠোর পরিশ্রম করে বস্তিতে বসবাস করেন, তাঁদের জীবনমান উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রাথমিকভাবে একটি বা দুটি কিংবা কয়েকটি বস্তিকে মডেল এলাকা হিসেবে চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। আগামী দুই বছরের মধ্যে এসব এলাকায় মডেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ কাজে সহযোগিতা করতে বিশ্বব্যাংক সম্মত হয়েছে বলেও জানান মন্ত্রী।

উপকূলীয় এলাকার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এসব অঞ্চলের মানুষ নিয়মিত নানা ঝুঁকির মুখে পড়ছেন। তাঁদের জীবনযাত্রাকে আরও টেকসই ও দুর্যোগসহনশীল করতে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০০ মিলিয়ন ডলারের কর্মসূচি নিয়ে কাজ চলছে। এ উদ্যোগের লক্ষ্য উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো।

বৈঠকে কমিউনিটি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ এলাকার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী বলেন, কোনো প্রকল্পের সাফল্য নির্ভর করে জনগণের সর্বোচ্চ অংশগ্রহণ, অংশীজনদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি সুফল অর্জনের ওপর। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক সমন্বিতভাবে কাজ করতে পারে।

এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য বৃহৎ পরিসরে সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান মন্ত্রী। স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে জনপ্রতিনিধিদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের জন্য বগুড়া, কুমিল্লা, গোপালগঞ্জ ও রংপুরে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমিগুলোকে কাজে লাগানো যেতে পারে। এসব প্রতিষ্ঠানের বিদ্যমান প্রশিক্ষণ অবকাঠামো ব্যবহার করে সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা সম্ভব।

বৈঠকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

1

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

2

সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব তুলে ধরলেন প

3

পীরগঞ্জে মাতৃসেবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন, উন্নত সেবা

4

টিকে থাকতে হলে জামায়াতের জোট ছাড়তে হবে এনসিপিকে: রাশেদ খাঁন

5

মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জুব

6

রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুর: ওসি প্রত্যাহার, গ্রেপ্তার

7

দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

8

অটল নীতি ও বস্তুনিষ্ঠতায় অনন্য: এলজিইডির রিভার প্রকল্পে আতি

9

১০টি এয়ারবাস কিনতে কাল চুক্তি সই করবে বিমান

10

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৭৬

11

মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্

12

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত

13

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

14

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

15

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

16

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকা

17

ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ

18

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

19

হেক্সার স্বপ্নে ব্রাজিল, কাটবে কি ২৪ বছরের অপেক্ষা?

20