অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৭৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৪ জন।


দেশে হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৪ জন।

বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৭৬ জন। গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ১৭৩ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ২৫৮ জন। গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা ২৫ হাজার ৭৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৭৮৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ৩৮৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৪ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সাইবার সক্ষমতা বাড়াতে গঠন হবে স্বতন্ত্র সাইবার সিকিউ

1

জাতিসংঘে বিপুল ভোটে গৃহীত রোহিঙ্গা সংকটবিষয়ক প্রস্তাব

2

জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরা

3

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপিও জালিয়াতির অভিযোগ, ভারপ্রা

4

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের প্র

5

সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠ

6

খিলপাড়া মজুমদার বাড়ি: ঐতিহ্য, শিক্ষা ও জনকল্যাণের দুই শতাব্দ

7

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

8

এলডিসি উত্তরণ নির্বিঘ্ন করতে সমন্বিত পদক্ষেপ সরকারের

9

ফুলবাড়ীতে জমি বিরোধে কীটনাশক প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগ

10

সিনিয়র সচিব হলেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান

11

পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

12

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান শফিকুর রহম

13

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

14

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

15

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের তদন্ত কমিটি গ

16

সংশোধিত এসআরবি বিল সংসদে উপস্থাপনের সুপারিশ

17

স্পেনের সামনে কঠিন চ্যালেঞ্জ, আত্মবিশ্বাসী সৌদি আরব

18

সৌদির গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হু

19

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

20