অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর বিশেষ বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, সক্ষমতা ও প্রস্তুতির পরিচয় তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো এমন মহড়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।


বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, পেশাদারিত্ব ও সমন্বিত প্রস্তুতি বিশ্বদরবারে তুলে ধরবে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।

তিনি বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’

তারেক রহমান আরও বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রধানমন্ত্রী বলেন, এ মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী পরিকল্পনা। একই সঙ্গে এটি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, এ ধরনের যৌথ সামরিক অনুশীলনের মাধ্যমে তিন বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতিও আরও কার্যকর হয়ে উঠবে।

মহড়া পরিদর্শনকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং পানিসম্পদমন্ত্রী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

1

দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার:

2

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

3

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের তাগিদ

4

ক্রিকেটসংশ্লিষ্ট সবার আর্থিক সুবিধা বাড়াবে বিসিবি

5

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

6

জাপানের সেবা খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: এলজি

7

সৌরবিদ্যুতের ব্যবহার ও উন্নয়ন প্রকল্প নিয়ে মন্ত্রিসভায় আলোচন

8

গণতন্ত্র শক্তিশালী করতে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার বিকল

9

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

10

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

11

সাত কিলোমিটার হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্র

12

দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্

13

সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই: চিফ হু

14

জলবায়ু অর্থায়ন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান

15

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে আসছে ফিনিক্স সামিট ২০২৬

16

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, কমছে ক্যাটাগরি ও আবেদনপত্

17

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান র

18

নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর থেকেই: মজুরি বোর্ড চেয়ারম্

19

ডেটা সেন্টার নির্মাণে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড়, ফিনল্যান

20