অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলবায়ু মোকাবিলায় ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী তারেক রহমান

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করাসহ পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন তিনি।


জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন বলে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন, ‘আমাদের অনুদান দরকার, ঋণ নয়।’ কারণ ঋণ গ্রহণ করলে দেশের ঋণের বোঝা আরও বাড়বে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন।

রিজভী জানান, গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল জাতিসংঘের উদ্যোগে আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ-৩১) সম্মেলনে অংশ নিতে তুরস্কের আনতালিয়ায় যায়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

তিনি বলেন, কপ-৩১ সম্মেলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন, করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, ঋণ ও অনুদান, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা।

গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন বলে জানান রিজভী। এ বিষয়ে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন।

প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক উদ্যোগের কথা তুলে ধরে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় সাত-আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজ এ কার্যক্রমে অংশ নিয়েছে।

রিজভী বলেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি এবং এর কারণে প্রাণহানির ঘটনা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা স্পষ্ট করছে। চলতি বছর ইউরোপের বিভিন্ন দেশেও তীব্র তাপপ্রবাহে মানুষের মৃত্যু হয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো উপকৃত হবে।

প্রধানমন্ত্রীর সফরকে ফলপ্রসূ উল্লেখ করে রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, গৃহীত উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরার মধ্য দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এর আগে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

1

শেখ হাসিনার নতুন এনআইডির আবেদন করার সুযোগ নেই: নির্বাচন কমিশ

2

এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক চায় বাংলাদেশ

3

ডেঙ্গু দমনে ঢাকাজুড়ে টাস্ক ফোর্সের অভিযান

4

জাতিসংঘে তারেক রহমানের ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মা

5

ঢাকা ওয়াসার রাজস্ব আদায়ে সাফল্য, প্রশংসিত উপ-প্রধান রাজস্ব ক

6

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান এলজ

7

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, চিকিৎসকে

8

কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে:

9

বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে ভারতে মার্কিন পররাষ্ট্রমন

10

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রি

11

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, এক ছাদের নিচে নির্মাণ-ব

12

মোসাদ্দেককে নিয়ে আশাবাদী মিরাজ, দলে দেখছেন বাড়তি ভারসাম্য

13

নেপালে টানেল থেকে উদ্ধার অভিযান নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে

14

স্বৈরাচারের ফেরার পথ তৈরি করা শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধান

15

সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে বাংলাদেশ, বড় বাধা জমির সংকট

16

সাংবাদিকদের ওয়েজবোর্ড ও অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ

17

দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন: পার্বত্য

18

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ

19

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: মিষ্টির পদত্যাগ নিয়ে রাশেদ খ

20