অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান, উত্তপ্ত বাক্যবিনিময়

লে এফডিসি গেটে চলচ্চিত্র ও এফডিসিসংশ্লিষ্ট নেতা-কর্মী এবং কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এফডিসি প্রাঙ্গণে উপস্থিত থাকলেও কর্মসূচিতে অংশ নেননি জয় চৌধুরী।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

জয় চৌধুরী বিষয়টি বোঝানোর চেষ্টা এফডিসিতে মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জাসাসের আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। একপর্যায়ে জয়কে উদ্দেশ করে তিনি বলেন, ‘তুই ফ্যাসিস্ট’।


পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে চলচ্চিত্র অঙ্গনের অনেকে অংশ নেন। তবে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীসহ সমিতির কয়েকজন সদস্য।

রোববার (১৫ নভেম্বর) বিকেকরলে আরও ক্ষুব্ধ হন হেলাল খান। শিল্পী সমিতির সামনে কয়েকজনকে বসে থাকতে দেখে তাদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

এ বিষয়ে জয় চৌধুরী জানান, শিল্পী সমিতির সামনে বসে থাকা ব্যক্তিরা বাইরের লোক এবং তারা ডি এ তায়েবের ভক্ত। তায়েব আসতে দেরি হওয়ায় তারা সেখানে অপেক্ষা করছিলেন। জন্মদিন উপলক্ষে কেক কাটতেও তারা এসেছিলেন।

জয় বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে। এ কারণেই তিনি রাগ করেছেন।’

রোববার বিকেলে এফডিসি প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিবাকিনার পর চায়না ওপেন থেকে ছিটকে গেলেন সাবালেঙ্কাও

1

ঠাকুরগাঁওয়ে ড্রেজারে বালু উত্তোলনে হুমকিতে টাঙ্গন নদী, প্রশা

2

মজুরি বোর্ডের সভা স্থগিত, মালিকপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ শ

3

লাইট ক্যামেরা অ্যাকশনেই দিন কাটে নাজনীন নীহার

4

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে ঢাকা ওয়াসা সিবিএ নেতৃবৃন্দের স

5

জ্বালানির কর কমানোর সিদ্ধান্ত জার্মান সরকারের

6

সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

7

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যোগ্য সবাই প

8

বরিশালের আগৈলঝাড়ায় বসতঘরের সেই দুটি কবর ভেঙে ফেললেন সজীব

9

মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত জনযুদ্ধ: জাতীয় সংসদের স্পিকার

10

পীরগঞ্জে মাচায় তরমুজ চাষে মাঠ দিবস

11

খেলায় রাজনীতির আগ্রাসন, ভারতের কড়া সমালোচনায় উইজডেন

12

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বর

13

নিজের কলেজে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্

14

আগস্টে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১০.৫৩ শতা

15

এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার করবে সরকার

16

গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্

17

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সির বিরুদ্

18

চাঁদে বসতি গড়ার পথে নতুন আশার আলো

19

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আশাবাদ

20