অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীকে পড়াচ্ছেন ৫ প্রভাষক, শিক্ষক-কর্মচারী ১৬ জন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এমপিওভুক্ত শালবাহান উচ্চ মাধ্যমিক বিএম ও কারিগরি ইনস্টিটিউটে শিক্ষার্থী উপস্থিতির চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যানবেইসের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী রয়েছেন ১৬ জন। অথচ সরেজমিনে গিয়ে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে পাঁচজন প্রভাষকের পাঠদান করতে দেখা গেছে।


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এমপিওভুক্ত শালবাহান উচ্চ মাধ্যমিক বিএম ও কারিগরি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। গত রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, একটি শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত। তাঁকে পাঠদান করছিলেন পাঁচজন প্রভাষক।

ব্যানবেইসের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী মিলিয়ে মোট ১৬ জন কর্মরত রয়েছেন। তবে প্রতিষ্ঠানটিতে বর্তমানে কতজন শিক্ষার্থী ভর্তি রয়েছেন, সে বিষয়ে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। এতে প্রকৃত শিক্ষার্থী সংখ্যা ও নিয়মিত উপস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রভাষক দানিয়েল হোসাইন নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি। এ বিষয়ে নিশ্চিত না থাকায় তিনি শিক্ষার্থীর সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ একরামুল হক বলেন, “এখানে যারা ভর্তি হয় সবাই পাথর উত্তোলন করেন যারা তারা আর ট্রলির ড্রাইভাররা। মেয়েরা বাড়িতে থাকলেও প্রতিষ্ঠানে আসে না। শিক্ষার্থীদের ডেকে ডেকে আনা কি সম্ভব? আপনারাই বলেন।”

তিনি আরও বলেন, “সারা বাংলাদেশে একই অবস্থা, পঞ্চগড়ের এমন কলেজ আছে ভর্তি করানো হয়েছে ২০০ জন, কলেজে আসে ২০ জন।”

অধ্যক্ষ আরও স্বীকার করেন, শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে তাঁরা যে বেতন-ভাতা পাচ্ছেন, তা হালাল হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

অধ্যক্ষের বক্তব্যের পর শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, সে প্রশ্ন সামনে এসেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানে প্রকৃতপক্ষে কতজন শিক্ষার্থী ভর্তি রয়েছেন এবং তাঁদের উপস্থিতি নিশ্চিত না করেই কীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিপরীতে মানসম্মত পাঠদান নিশ্চিত করা প্রয়োজন। এ অবস্থায় শালবাহান উচ্চ মাধ্যমিক বিএম ও কারিগরি ইনস্টিটিউটের প্রকৃত শিক্ষার্থী সংখ্যা, উপস্থিতির হার এবং সার্বিক শিক্ষা কার্যক্রমের অবস্থা সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি

1

চাঁদের আলোয় গোসল করছে পৃথিবী!

2

কর্ণফুলীতে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু, কমবে তি

3

রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ কালভার্ট, বিচ্ছিন্ন হতে পারে দুই গ্রাম

4

সংশোধিত এসআরবি বিল সংসদে উপস্থাপনের সুপারিশ

5

টিকে থাকতে হলে জামায়াতের জোট ছাড়তে হবে এনসিপিকে: রাশেদ খাঁন

6

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, শোক জানালেন পর্যটনমন

7

হাসিনাকে আশ্রয় দিয়ে বিশ্বজুড়ে নিন্দিত হচ্ছে ভারত: শামসুজ্জাম

8

নিরাপত্তার কারণে বাগেরহাট ও মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল

9

শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের অনুমোদন দিল মন্ত্রিসভা

10

বিনিয়োগ ও এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বা

11

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃ

12

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক র

13

দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার:

14

এলজিইডিতে কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

15

আইন পেশায় সফল হতে অর্থ নয়, দক্ষতা অর্জনে মনোযোগ দিন: আইনমন্ত

16

জাতিসংঘ সফর শেষে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

17

বিদেশি নম্বর, পকেট রাউটার ও ফেসবুক পেজে তৎপরতা, যেভাবে শনাক্

18

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম প্রস্তুতির নির্দেশ

19

কানাডার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা

20