অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, এক ছাদের নিচে নির্মাণ-বিদ্যুৎ-সৌরপ্রযুক্তি

বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শনীগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সভাপতিত্ব করেন কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।

সেমস-গ্লোবাল ইউএসএর আয়োজনে প্রদর্শনীগুলো হলো—৩১তম বিল্ড বাংলাদেশ, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো, ২৮তম পাওয়ার বাংলাদেশ, ২৩তম সোলার বাংলাদেশ, অষ্টম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো এবং অষ্টম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনা এবং নাব্য পুনরুদ্ধারে সরকার কাজ করছে। দেশে নদীর সংখ্যা নিয়ে বিভিন্ন পরিসংখ্যান থাকলেও গুরুত্বপূর্ণ বিষয় হলো, কতটি নদীতে পানির স্বাভাবিক প্রবাহ ও নাব্য রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (এসআরইডিএ) সদস্য ড. আশরাফুল আলম বলেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে সৌরশক্তি থেকে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বেসরকারি খাতের সহযোগিতা চায়। এ খাতে প্রায় তিন থেকে চার বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মুর্শিদা এবং ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক।

প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি ও নির্মাণপ্রযুক্তি, লিফট, ইন্টেরিয়র, আবাসন প্রকল্প, বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি, সৌর প্যানেল, ব্যাটারি, ইনভার্টার এবং নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন পণ্য স্থান পেয়েছে। পাশাপাশি স্মার্ট লাইটিং, এলইডি প্রযুক্তি, পানি পরিশোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, লবণাক্ততা দূরীকরণ ও স্মার্ট পানি ব্যবস্থাপনার প্রযুক্তিও প্রদর্শিত হচ্ছে।

আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী প্রদর্শনী শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এসব আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা, বিনিয়োগকারী, আমদানিকারক, নির্মাতা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ বাড়বে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন তাঁরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

1

কোনো ষড়যন্ত্র গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্র

2

ঢাকা ওয়াসা সিবিএর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

3

বিদ্যুৎ খাতের প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক

4

পীরগঞ্জে দৌলতপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন

5

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থান ও সুরক্ষায় বিশেষ ব্যবস্থা ন

6

স্লো ওভার রেটে ভারতের ৩৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা

7

ইরানে অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ বন্ধে যুক্তরা

8

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

9

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

10

কর্মসংস্থান ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে আইএলওর সহযোগিতা চান উ

11

চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ স্বা

12

স্বচ্ছ নিয়োগের মাধ্যমে প্রকৃত মেধাবীরাই সুযোগ পাচ্ছেন -ভূমি

13

১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের

14

প্রযুক্তি নয় দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল ল

15

গাবতলী পশুর হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী: সন্তোষজনক পরিবেশ, নি

16

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

17

গোয়েন্দা সংস্থার পরিচয়ে জামায়াতের এক এমপিকে দল ছাড়তে ফোন: সং

18

‘জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কা

19

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই

20