অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে মো. রায়হান খান নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাঁকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।

এদিকে, ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার এবং মো. আমজাদ হোসেন।

গঠিত তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী মো. রায়হান খান বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সঙ্গে সংযুক্ত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদের আলোয় গোসল করছে পৃথিবী!

1

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা

2

ফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

3

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

4

নারী ও শিশুর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স বাস্তবায়নের আহ্বান

5

সুন্দর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত

6

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান

7

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্

8

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী অপরাধীই: স্বরাষ্ট্রমন্ত্রী

9

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্প

10

জীবনযুদ্ধে সফল খাদিজার বাগানে বিদেশি ফলের সমারোহ

11

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

12

শেহজাদ-মাহিন-সুমনের ব্যাটে বসুন্ধরা স্ট্রাইকার্সের ১৯৮

13

একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

14

রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার নিন্দা

15

ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার

16

বিমানের দুটি উড়োজাহাজ ফ্রেইটার করতে বিনিয়োগে আগ্রহী বিদেশি প

17

হারিয়ে যাওয়ার পথে বাংলার লোকজ সংস্কৃতি

18

জয়পুরহাটে ১৮ সেতু নির্মাণে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস

19

২০৩৫ সালেই অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম

20