অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-নেপাল

বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও নেপাল। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়েও গুরুত্ব দিয়েছে উভয় পক্ষ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর সৌজন্য সাক্ষাৎকালে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করা হয়। পাশাপাশি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা ও পর্যটনসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় করেন তাঁরা।

উভয় পক্ষ দীর্ঘদিনের বন্ধুত্বকে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে দুই দেশের জনগণের জন্য দৃশ্যমান সুফল নিশ্চিত করতে বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সালাহউদ্দিন নোমান চৌধুরীকে অভিনন্দন জানান নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী। এ সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং অভিন্ন উন্নয়ন অগ্রাধিকার এগিয়ে নিতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়া সম্ভব:

1

দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

2

ঢাকায় ইঁদুরের দৌরাত্ম্য: বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বাড়ছে

3

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

4

টেকসই উন্নয়নে বিএসটিআই আরও শক্তিশালী করার ঘোষণা শিল্পমন্ত্রী

5

১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: রুহুল কবির রিজভী

6

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

7

ফুটপাত দখলমুক্তকরণ: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সমাধান অসম্ভব

8

সাংবাদিক মতিউর রহমান শিকদারের ছেলের কবর জিয়ারত করলেন এমপি অপ

9

২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃত

10

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৭৬

11

পর্যটন খাতে বড় পরিবর্তনের রোডম্যাপ বাংলাদেশের

12

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

13

কর্মক্ষম জনসংখ্যা বাড়ছে, তবু শ্রমবাজারের বাইরে বড় জনগোষ্ঠী

14

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চাই: স

15

জিম্বাবুয়ে ফেরত নিতে না চাওয়ায় চিতাবাঘ দুটির জন্য দেশে বড় বে

16

উচ্চশিক্ষায় আসন সংকট নেই, সাড়ে ৬ লাখ উত্তীর্ণের বিপরীতে প্রা

17

পীরগঞ্জে মাচায় তরমুজ চাষে মাঠ দিবস

18

মাদারীপুরে শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা, ভাঙচুর

19

সুদহার বাড়িয়েও ইয়েনের দর ঠেকাতে পারল না ব্যাংক অব জাপান

20