অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইইবি নির্বাচনে সদস্য নির্বাচিত হলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামান

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল থেকে সিভিল ইঞ্জিনিয়ার ডিভিশনের সদস্য ও চাঁদপুর সাব সেন্টারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ নূরুজ্জামান। তিনি ২ হাজার ১৪৯ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হন।

গত ১২ নভেম্বর সারাদেশের ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে আইইবির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটারের প্রায় ৪৪ শতাংশ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দুই বছর মেয়াদি কমিটির এ নির্বাচনে ২ হাজার ১৪৯ ভোট পেয়ে সিভিল ইঞ্জিনিয়ার ডিভিশনের সদস্য নির্বাচিত হন মোঃ নূরুজ্জামান। একই সঙ্গে তিনি চাঁদপুর সাব সেন্টারের চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন।

বিজয় অর্জনের পর প্রতিক্রিয়ায় মোঃ নূরুজ্জামান বলেন, সবার বিপুল ভালোবাসা, আস্থা, দোয়া ও সমর্থনে তিনি বিজয়ী হয়েছেন। নির্বাচিত হওয়াকে নিজের জন্য আনন্দের ও গর্বের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে অনেক বড় দায়িত্বও যুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, এই বিজয়কে তিনি ব্যক্তিগত অর্জন হিসেবে দেখেন না। বরং এটি সবার সম্মিলিত প্রচেষ্টা, ঐক্য, বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন। ভোটারদের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই এখন তাঁর সবচেয়ে বড় দায়িত্ব।

নির্বাচিত হওয়ার পর প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠা, সমান সুযোগ নিশ্চিত করা এবং পেশাগত মর্যাদা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী প্রকৌশলীদের নেতৃত্ব ও ক্ষমতায়ন, গবেষণা ও উদ্ভাবন এবং শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে সম্পর্ক জোরদারেও কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত এই প্রকৌশলী।

নির্বাচন-পরবর্তী সময়েও সব প্রকৌশলীকে সঙ্গে নিয়ে পেশাজীবী সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৩ নভেম্বর নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

১৯৪৮ সালে নিবন্ধিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) দেশের প্রাচীনতম পেশাজীবী সংগঠনগুলোর অন্যতম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তার কারণে বাগেরহাট ও মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল

1

গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নে নিরলস কাজ করছে কুমিল্লা এলজি

2

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

3

ইউনাইটেড গ্রুপের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি

4

সরকারি সেবায় হয়রানি নয়, মানবিক আচরণ নিশ্চিত করতে হবে: প্রধান

5

ডেটা সেন্টার নির্মাণে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড়, ফিনল্যান

6

ধর্ম যার যার, পরিচয় সবার বাংলাদেশি: প্রধানমন্ত্রী

7

কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন

8

সুদহার বাড়িয়েও ইয়েনের দর ঠেকাতে পারল না ব্যাংক অব জাপান

9

টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করলেন ডা

10

পীরগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, চিকিৎসা পেলেন ১০০

11

আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্

12

ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্র দিল ৫ লাখ টেস্ট কিট

13

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক APPG প্র

14

গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে আগেই ব্যবস্থা নেওয়ার আহ্বান বিরোধীদ

15

মাদ্রাসায় অগ্নিকাণ্ড: হাসপাতালে ৭৯ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন

16

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি

17

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

18

হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকার বেশি ফেরত আনল সরকার

19

প্রতিরোধভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা গড়ছে বাংলাদেশ: ডা. জু

20