অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোরআনের আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিদ্বেষ দূর করতে আলেমদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের মাধ্যমে ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও সম্প্রীতিভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, আলেমরা মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান। সমাজে তাঁদের প্রভাব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে তাঁরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনে পবিত্র কোরআনের প্রভাব অত্যন্ত গভীর। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের মৌলিক নীতি ও সুস্পষ্ট নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিযোগীরা নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছেন। এটি জাতীয় গৌরবের বিষয়।

বাংলাদেশের সমৃদ্ধ কোরআনিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ, আন্তর্জাতিক মানের শিক্ষা এবং বিশ্বপর্যায়ে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে সমন্বয় করে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণ করা প্রয়োজন বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, সেই আদর্শকে সামনে রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবেন, সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য রাষ্ট্র ও সমাজের ভিত্তি হবে।

বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাঁদের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার পবিত্র ইসলাম, ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় আকিদার প্রতি শ্রদ্ধাশীল। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় কাজে নিয়োজিত ব্যক্তিদের কল্যাণে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের সহাবস্থান, ধর্ম পালনের স্বাধীনতা, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতেও বর্তমান সরকার কাজ করছে।

তরুণ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে আলেমরা আরও এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে। অতীতের ফ্যাসিবাদ, দুর্নীতি ও অন্যায়ের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সতর্ক ও সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে পবিত্র কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর মহান আদর্শ থেকে পাওয়া শিক্ষা পথনির্দেশক হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানের আয়োজক আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংস্থাটি দীর্ঘদিন ধরে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতচর্চার প্রসারে কাজ করছে। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো যোগ্য কারি ও হাফেজ গড়ে তুলতেও সংস্থাটির ভূমিকা প্রশংসনীয়।

তিনি সংস্থাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আয়োজন, নিয়মিত প্রশিক্ষণ, প্রতিভা অন্বেষণ এবং কারি ও হাফেজদের মানোন্নয়নে সংস্থাটি আরও ব্যাপক ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৬ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত কারি ও অতিথিদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। পরে তিনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং আন্তর্জাতিক কিরাত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু।

আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর।

এ ছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কিরাত সম্মেলনের সভাপতি আল্লামা কারি আবু রায়হান, আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়ান পরিষদের সভাপতি আনোয়ার আলদীন এবং সংস্থাটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইউসুফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের অঙ্গীকার সরকারের

1

প্রতিবাদ ও প্রতিরোধে আজও প্রাসঙ্গিক নজরুল

2

পীরগঞ্জে এতিম ভাতিজার জমিতে ঘর নির্মাণের অভিযোগ চাচার বিরুদ্

3

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে কাজ করতে চায় সর

4

কৃষিজমির টপসয়েল রক্ষায় খাল খননের মাটি যাবে ইটভাটায়

5

জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল ব

6

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

7

টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করলেন ডা

8

গণতন্ত্র শক্তিশালী করতে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার বিকল

9

চীনের কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন র

10

প্রধানমন্ত্রীকে ঘিরে ৯ মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস

11

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার অত্যন্ত সচেতন: স্বর

12

বস্তি ও উপকূলীয় এলাকার উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলার

13

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৭

14

বিশ্বকাপের বাঁশি বাজাতে রেফারিদের কঠিন অগ্নিপরীক্ষা

15

স্বাস্থ্য-শিক্ষাসহ গুরুত্বপূর্ণ খাতে কানাডার সহযোগিতা চাইলেন

16

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

17

দুই মাসের সংকোচন কাটিয়ে অক্টোবরে ঘুরে দাঁড়াল বাংলাদেশের অর্থ

18

শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

19

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক হলেন সিনিয়র

20