অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে মাদক সেবনের সময় ইমাম হোসেন ও সহযোগী আটক, দুজনের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে ইমাম হোসেন ও তাঁর সহযোগী মীর এনামুল হককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইমাম হোসেনকে ছয় মাস এবং তাঁর সহযোগীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে নিজ বাড়িতে মাদক সেবনের সময় ইমাম হোসেন ও তাঁর সহযোগী মীর এনামুল হককে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফনি ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ভেবড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় ইমাম হোসেন ও মীর এনামুল হককে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম ইশফাকুল কবীর আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা ঘোষণা করেন। আদালত ইমাম হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং তাঁর সহযোগী মীর এনামুল হককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়দের দাবি, ইমাম হোসেন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে পীরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তাঁরা।

তাঁর আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রটি দুর্বল হবে বলে আশা প্রকাশ করেছেন সচেতন মহল।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে ইমাম হোসেন ও তাঁর সহযোগীকে আটক করে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পীরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়ার জাতিসংঘ ভাষণে স্বনির্ভরতা ও দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্ব

1

বাউবির এলএলবি অনার্সের ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন

2

স্থানীয় সরকার নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক: ত

3

মৃত্যুর পর সম্পত্তি তামিল জনগণের কল্যাণে দান করবেন রজনীকান্ত

4

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, দ্বিতীয় কাফকো স্থাপনে

5

দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় ৩৫ মোবাইল কোর্ট

6

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ

7

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্র

8

অবকাঠামো নয়, শিশুর কার্যকর শেখাই প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার

9

শিল্প-কলকারখানা মঙ্গলবার সন্ধ্যা থেকে আগের মত গ্যাস পাবে: প্

10

চাঁদের আলোয় গোসল করছে পৃথিবী!

11

হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকার বেশি ফেরত আনল সরকার

12

রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ কালভার্ট, বিচ্ছিন্ন হতে পারে দুই গ্রাম

13

পরমাণু বর্জ্য সংরক্ষণে সিঙ্গাপুরের সম্ভাবনা, বলছে গবেষণা

14

ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

15

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

16

অটল নীতি ও বস্তুনিষ্ঠতায় অনন্য: এলজিইডির রিভার প্রকল্পে আতি

17

লাইট ক্যামেরা অ্যাকশনেই দিন কাটে নাজনীন নীহার

18

বাংলাদেশের পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

19

কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে:

20